বিশ্ব কিডনি দিবস আজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ মার্চ ২০২০, ০৮:৪২আপডেট : ১২ মার্চ ২০২০, ০৯:১১

বিশ্ব কিডনি দিবস আজ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব কিডনি দিবস পালিত হচ্ছে। মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার দিবসটি পালিত হয়।
চলতি বছর দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘সুস্থ কিডনি, সর্বত্র সবার জন্য’। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন, ক্যাম্পস, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন, পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় বিএসএমএমইউ-এর ‘বি’ ব্লকের শহীদ ডা. মিলন হলে বিশ্ববিদ্যালয়ের কিডনি (নেফ্রোলজি) বিভাগের উদ্যোগে একটি আলোচনা সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকরা কিডনি সুস্থ রাখতে এবং কিডনি রোগ থেকে বাঁচতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সুষম খাদ্যগ্রহণ ও ধূমপান পরিহার করার আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, খাদ্যে ভেজাল দূর করতে পারলে কিডনি রোগ অনেকাংশে রোধ করা সম্ভব।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্বে বর্তমানে ৮৫০ মিলিয়ন মানুষ কিডনি রোগে আক্রান্ত। প্রতি বছর দুই দশমিক চার মিলিয়ন মানুষ দীর্ঘমেয়াদি কিডনি রোগে আক্রান্ত ও এক দশমিক সাত মিলিয়ন মানুষ আকস্মিক কিডনি রোগে মারা যায়। দেশে প্রায় ৪০ হাজার রোগী দীর্ঘমেয়াদি কিডনি রোগে আক্রান্ত হচ্ছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ রফিকুল আলম, বিএসএমএমইউ নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আছিয়া খানম, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. কে বি এম হাদিউজ্জামান প্রমুখ। বাসস

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মঙ্গোলিয়ায় বিএনপির নামে বৃক্ষরোপণ করেছি’
‘মঙ্গোলিয়ায় বিএনপির নামে বৃক্ষরোপণ করেছি’
এফডিসিতে ঢুকলে এখন কষ্ট লাগে: ডা. এজাজ
এফডিসিতে ঢুকলে এখন কষ্ট লাগে: ডা. এজাজ
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিল ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিল ভারতীয় হাইকমিশন
খামেনি হত্যার নিন্দা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনি হত্যার নিন্দা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ