করোনা উপসর্গ না থাকলে বিদেশফেরতরা থাকবেন হোম কোয়ারেন্টাইনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২০, ০৫:৩২আপডেট : ১৫ মার্চ ২০২০, ১১:৩২

লাগেজের অপেক্ষায় থাকা বিদেশফেরত যাত্রীরা (ফাইল ছবি) করোনা ভাইরাসের লক্ষণ ও উপসর্গ না থাকলে বিদেশফেরত যাত্রীরা বাড়ি যেতে পারবেন। তবে বাড়িতে পৌঁছে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। শনিবার (১৪ মার্চ) রাতে আশকোনা হজ ক্যাম্পে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, যেসব দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেশি, সেসব দেশ থেকে কেউ এলেই তাদের আমরা এ ধরনের কোয়ারেন্টাইন কেন্দ্রে (হজ ক্যাম্পের মতো) নিয়ে আসবো। তারপর তাদের পরীক্ষা করা হবে। তবে তাদের মধ্যে করোনার উপসর্গ না থাকলে তারা বাড়ি ফিরতে পারবেন। আমরা তাদের বাড়িতে যাওয়ার ব্যবস্থা করবো। তবে কেউই গণপরিবহনে যেতে পারবেন না। বাড়িতে গিয়ে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে নিশ্চিত করবো তারা যেন কোয়ারেন্টাইনের শর্ত পালন করেন। আর কারও যদি করোনার উপসর্গ থাকে, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হবে, আইসোলেশনে রাখা, চিকিৎসা দেওয়াসহ যা যা করা প্রয়োজন তাই করা হবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আরও বলেন, বাড়িতে গিয়ে বিদেশফেরতদের পরিবারের অন্য সদস্যদের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে, এক রুমে আলাদা থাকতে হবে। আলাদা প্লেট ও গ্লাস ব্যবহার করতে হবে। কাপড়-চোপড়ও আলাদা করে ভালোভাবে ধুতে হবে। মূলত তারা অন্য মানুষ থেকে তিন ফুট দূরত্ব বজায় রাখবেন।

/সিএ/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাংবাদিক গ্রেফতারের ঘটনায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুঃখ প্রকাশ
সাংবাদিক গ্রেফতারের ঘটনায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুঃখ প্রকাশ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
আ.লী‌গের প্রতিষ্ঠাবা‌র্ষিকী ঘিরে সতর্কবার্তা পু‌লিশের
আ.লী‌গের প্রতিষ্ঠাবা‌র্ষিকী ঘিরে সতর্কবার্তা পু‌লিশের
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে চলবে, দাবি যুক্তরাষ্ট্রের
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে চলবে, দাবি যুক্তরাষ্ট্রের
সর্বাধিক পঠিত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ফিকে হয়ে যায় দাম্পত্য?
ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ফিকে হয়ে যায় দাম্পত্য?
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক