সড়ক পরিবহন আইন শিথিল করায় বেড়েছে দুর্ঘটনা: ইলিয়াস কাঞ্চন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২০, ০২:০৫আপডেট : ১৫ মার্চ ২০২০, ১১:২৬

ইলিয়াস কাঞ্চন পরিবহন চালক বিশেষ করে ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপ চালকদের বেপরোয়া মনোভাবের কারণে সড়ক দুর্ঘটনা বেড়েছে বলে অভিযোগ করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি মনে করেন, পরিবহন চালকদের অন্যায্য দাবির মুখে নতুন সড়ক পরিবহন আইন শিথিল করায় চালকদের মধ্যে বেপরোয়া মনোভাব তৈরি হয়েছে। একই সঙ্গে লাইসেন্স ও গাড়ির ফিটনেসের বিষয়ে তাদের ছাড় দেওয়ায় আগে সড়কে যত মামলা হতো, যত টাকা জরিমানা হয়েছে, নতুন আইন প্রয়োগ করার পরে মামলা ও জরিমানা কমে গেছে। এর ফলে সড়কের শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। এসব কারণে দুর্ঘটনাও বেড়েছে।

শনিবার (১৪ মার্চ) রাতে নিসচার প্রচার সম্পাদক এ কে এম ওবায়দুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে ইলিয়াস কাঞ্চন বলেন, এ বছরের শুরু থেকে সড়ক দুর্ঘটনা যে হারে বৃদ্ধি পেয়েছে এতে আমি ও আমার সংগঠন খুবই উদ্বিগ্ন। দেশের মানুষও উদ্বিগ্ন। দুর্ঘটনা কেন হঠাৎ করে এত বাড়লো সেটা অনুসন্ধান করতে গিয়ে গত জানুয়ারি থেকে ঘটা দুর্ঘটনাগুলো বিশ্লেষণ করে জানা গেছে, যেসব গাড়ি সড়কে দুর্ঘটনা ঘটাচ্ছে সেগুলোর মধ্যে ট্রাক, কাভার্ভভ্যান, পিকআপ ও ভাড়ায় চালিত মাইক্রোবাস বেশি।

ইলিয়াস কাঞ্চন বলেন, আমি মনে করি, সড়ক দুর্ঘটনা নিয়ে যারা কাজ করে যেমন বিআরটিএ ও ট্রাফিক পুলিশ তাদের মধ্যেও অজ্ঞতা আছে। তাদের দক্ষতা, জানা ও আন্তরিকতার ঘাটতি আছে। তাদের মধ্যে দুর্নীতি আছে। পরিবহন সেক্টরে নেতৃত্ব দেওয়া চালক ও মালিকরা নিজেদের স্বার্থ ছাড়া জনগণ ও দেশের মানুষের কথা ভাবে না। তাদের এ জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে দেশে সড়ক দুর্ঘটনা কখনও কমানো সম্ভব হবে না।

/এসও/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষায় বাড়ছে বিনিয়োগ, বদলাচ্ছে শিক্ষাক্রমও: শিক্ষামন্ত্রী
শিক্ষায় বাড়ছে বিনিয়োগ, বদলাচ্ছে শিক্ষাক্রমও: শিক্ষামন্ত্রী
গবেষণায় বিজ্ঞানীদের নতুনত্ব আনতে বললেন প্রাণিসম্পদমন্ত্রী
গবেষণায় বিজ্ঞানীদের নতুনত্ব আনতে বললেন প্রাণিসম্পদমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠনে সহায়তায় আগ্রহী ইইউ
গণমাধ্যম কমিশন গঠনে সহায়তায় আগ্রহী ইইউ
শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
পাঁচ তারকার স্মরণীয় একদিন
পাঁচ তারকার স্মরণীয় একদিন
টিভিতে আজকের খেলা (১৭ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ জুন, ২০২৬)