জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২০, ০৭:৩০আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১১:০১

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী

জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী (৭৮) মারা গেছেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তার ভাগ্নি জামাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার (২৭ এপ্রিল) রাত ৩টার দিকে ঘুমের মধ্যে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর সাড়া না পেয়ে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খ্যাতিমান প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরীকে ২০১৮ সালে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ সরকার। ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক  লাভ করেন।

১৯৪২ সালের ১৫ নভেম্বর সিলেটে জন্ম নেন জামিলুর রেজা চৌধুরী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অধ্যাপনা শেষে তিনি সর্বশেষ এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর এ দেশে যত বড় বড় ভৌত অবকাঠামো তৈরি হয়েছে, তার প্রায় প্রতিটির সঙ্গেই তিনি কোনও না কোনোভাবে জড়িত থেকেছেন।

অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম জানান, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার জোহরের নামাজের পর জানাজা নামাজ শেষে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে বনানী গোরস্থানে তার বাবা-মায়ের কবরে শায়িত করা হবে। এদিকে মঙ্গলবার ভোরে তার জামাতা জিয়া ওয়াদুদ এক ফেসবুক পোস্টে সবার কাছে দোয়া চেয়েছেন।

/ইউআই/জেজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত