হাজারো নিম্ন আয়ের মানুষকে ইফতার দিলো ‘করোনা ভলান্টিয়ার্স নেটওয়ার্ক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২০, ০৭:১৬আপডেট : ০২ মে ২০২০, ০৭:৪৪

ইফতার সামগ্রী বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘করোনা ভলান্টিয়ার্স নেটওয়ার্ক’ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপাকে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘করোনা ভলান্টিয়ার্স নেটওয়ার্ক’। শুক্রবার  (১ মে) রাজধানীর মগবাজার-মিরবাগ, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, উত্তরা এবং কড়াইল এবং ঢাকার বাইরে নেত্রকোনায় এক হাজার ২৫০ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয় বলে জানান সংগঠনটির সমন্বয়ক আলিমুল কবির।  

আলিমুল কবির বলেন, ‘ভলান্টিয়ার টিমের সমন্বয়ে এক হাজার ২৫০ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে খাবার (ইফতার) বিতরণ করা হয়। করোনা ভলান্টিয়ার্স নেটওয়ার্কের উদ্যোগে প্রথম রমজান থেকেই বাড়ি থেকে রান্না করা খাবার সংগ্রহ করে বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয় এবং সংবেদনশীল মানুষদের সহায়তায় আজকের এই আয়োজন বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।’

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, করোনা ভলান্টিয়ার্স নেটওয়ার্কের উদ্যোগে খাবার বিতরণ কর্মসূচিতে মিরপুরে ভলান্টিয়ার সংগঠক হিসেবে ছিলেন আরশান কাফি সাজু ও রাসেল ইসলাম, মোহাম্মদপুরে উপস্থিত ছিলেন আহ্বায়ক আলিমুল কবীর এবং সংগঠক হিসেবে ছিলেন আল-আমিন রাজু, কড়াইলে সংগঠকের দায়িত্ব পালন করেছেন নিশাদ আঞ্জুম নিশি, মগবাজার-মিরবাগে-ধানমন্ডিতে ভলান্টিয়ার সংগঠক হিসেবে ছিলেন রুহুল আমিন, উত্তরায় স্থানীয় ভলান্টিয়ার সংগঠক হিসেবে কাজ করেন শুভ্র মামুন।

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, দেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় করোনা ভলান্টিয়ার্স নেটওয়ার্ক কাজ করে যাচ্ছে। এটি সারাদেশে দুই হাজার ভলান্টিয়ারের মধ্যে একটি যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে। জীবাণুনাশক স্প্রে এবং ছয় হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরির মাধ্যমে শুরু থেকেই সেবামূলক কাজ করে আসছে সংগঠনটি। ডেড-বডি ম্যানেজমেন্টের প্রস্তুতিও রয়েছে তাদের। সামনের দিনে মানুষের পাশে আরও জোরালোভাবে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টাও চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তারা।

সংগঠনটির সমন্বয়ক দলের সদস্য পারভেজ হাসান সুমন বলেন, ‘করোনার কারণে নিম্ন আয়ের মানুষ অর্থনৈতিক সংকটে আছে। অনেকের ঘরেই খাবার নেই। রমজানে আত্মত্যাগের শিক্ষায় আমাদের এই মানুষদের পাশে মানবিকভাবে দাঁড়ানো উচিত মনে করেই এই উদ্যোগে সম্মিলিত হয়েছি। করোনা ভলান্টিয়ার্স নেটওয়ার্ক থেকে আমরা সাধ্যমতো চেষ্টা করছি। তবে আরও বেশি মানুষের যুক্ত হওয়া প্রয়োজন।

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ