আড্ডা প্রতিরোধে রাজধানীর ২৩ দোকানকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২০, ০৫:২৭আপডেট : ২০ মে ২০২০, ০৫:২৭

ভ্রাম্যমাণ আদালত করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরা-ফেরা ও আড্ডা নিয়ন্ত্রণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত ভ্রাম্যমাণ আদাল ২৩টি দোকানকে সোয়া লাখ টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার (১৯ মে) রাতে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী কমিশনার মফিজুর রহমান পলাশ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, 'ভ্রাম্যমাণ আদালত রমনা বিভাগের একটি দোকানকে ১০ হাজার টাকা, মতিঝিল বিভাগের আটটি দোকানকে ১০ হাজার টাকা, লালবাগ বিভাগের চারটি দোকানে ৩৩ হাজার ৫০০ টাকা, তেজগাঁও বিভাগের চারটি দোকানে এক হাজার ৯০০ টাকা এবং গুলশান বিভাগের ছয়টি দোকানে ৭০ হাজার টাকা জরিমানা করে।

মফিজুর রহমান পলাশ আরও জানান, ২৩টি মামলায় ২৩টি দোকানকে মোট এক লাখ ২৫ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, 'অপ্রয়োজনে রাস্তায় নয়। ঘরে থাকুন, সুস্থ থাকুন। মেনে চলুন সামাজিক দূরত্ব। আর হ্যাঁ কোনও রকম করোনা উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।'

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিনের তাপমাত্রা
ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিনের তাপমাত্রা
চীনের এআই উত্থানে কেন চাপে যুক্তরাষ্ট্র
চীনের এআই উত্থানে কেন চাপে যুক্তরাষ্ট্র
পর্তুগাল-কলম্বিয়া গোলশূন্য, বিরতিতে উজবেকিস্তান এগিয়ে কঙ্গোর বিপক্ষে
পর্তুগাল-কলম্বিয়া গোলশূন্য, বিরতিতে উজবেকিস্তান এগিয়ে কঙ্গোর বিপক্ষে
মায়ামিতে মুখোমুখি পর্তুগাল-কলম্বিয়া, আটলান্টায় কঙ্গো-উজবেকিস্তান
মায়ামিতে মুখোমুখি পর্তুগাল-কলম্বিয়া, আটলান্টায় কঙ্গো-উজবেকিস্তান
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি