করোনায় সাবেক জাসদ নেতার মৃত্যু, দলীয় নেতাদের শোক

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ মে ২০২০, ০৮:৪৮আপডেট : ২৩ মে ২০২০, ২২:৫০

শোক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক জাসদ নেতা, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাংবাদিক সুমন মাহমুদ মারা গেছেন। শুক্রবার (২২ মে) বিকালে রাজধানীর আসগর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মৃতুকালে সুমন মাহমুদের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী প্রফেসর ডা. পারভীন শাহীদা আকতার একজন ক্যানসার বিশেষজ্ঞ।

সুমন মাহমুদের মৃত্যুতে শোক জানিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার। এক শোকবার্তায় তারা শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

শোকবার্তায় তারা বলেন, ৬০ এর দশকে ছাত্রলীগের নেতা হিসেবে সুমন মাহমুদ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিএলএফ-এর সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি জাসদের সঙ্গে যুক্ত ছিলেন। সুমন মাহমুদ ১৯৭৯-৮১ সালে জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সক্রিয় দলীয় রাজনীতি ছেড়ে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তিনি ভোরের কাগজসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন।

/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ কী?
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ কী?
খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত
খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত
তুরাগকাণ্ড যে প্রশ্নগুলো উসকে দিচ্ছে
তুরাগকাণ্ড যে প্রশ্নগুলো উসকে দিচ্ছে
জাতিসংঘের বিশেষ পরামর্শমূলক মর্যাদা পেলো বাংলাদেশের এইচএসএফ
জাতিসংঘের বিশেষ পরামর্শমূলক মর্যাদা পেলো বাংলাদেশের এইচএসএফ
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ