ডিআরইউ’র রজতজয়ন্তী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২০, ০৬:০৭আপডেট : ০৬ জুন ২০২০, ০৬:১০

ডিআরইউ ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। বৃহস্পতিবার (৪ জুন) সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার (৫ জুন) গণমাধ্যমে সংগঠনটির সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রজতজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে সংগঠনটির সাবেক সভাপতি শাহজাহান সরদারকে চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোস্তফা ফিরোজকে কো-চেয়ারম্যান করে উচ্চ পর্যায়ের ‘ডিআরইউ রজতজয়ন্তী উদযাপন কমিটি’ গঠন করা হয়েছে। এতে ডিআরইউ’র বর্তমান সভাপতি রফিকুল ইসলাম আজাদ আহ্বায়ক, সহ-সভাপতি নজরুল কবীর যুগ্ম-আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। উদযাপন কমিটি করোনা পরিস্থিতি বিবেচনা করে যথাসময়ে রজতজয়ন্তীর বিস্তারিত পরিকল্পনা ও কার্যসূচি তুলে ধরবেন।

এদিকে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিআরইউকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে একটি পোস্ট দেওয়ায় শৃঙ্খলাবিরোধী কাজের দায়ে সংগঠনের সাবেক তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক আবদুল হাই তুহিনের সদস্যপদ তিন (৩) মাসের জন্য স্থগিত করা হয়েছে। ৫ জুন শুক্রবার থেকেই এ স্থগিতাদেশ কার্যকর হবে।

/এইচএন/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৩ জুন ঘিরে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
২৩ জুন ঘিরে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জামায়াত গণতন্ত্রই বিশ্বাস করে না: মির্জা ফখরুল
জামায়াত গণতন্ত্রই বিশ্বাস করে না: মির্জা ফখরুল
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস, হলুদ জার্সিতে মেতেছেন শোবিজ তারকারা
ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস, হলুদ জার্সিতে মেতেছেন শোবিজ তারকারা
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
এবার স্কুলের নাম পরিবর্তনের প্রস্তাব, প্রতিমন্ত্রীর মানা
এবার স্কুলের নাম পরিবর্তনের প্রস্তাব, প্রতিমন্ত্রীর মানা