অক্সিজেন সিলিন্ডার সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২০, ১১:২৫আপডেট : ১৬ জুন ২০২০, ১২:০২

অক্সিজেন সিলিন্ডার হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ, মূল্য নিয়ন্ত্রণ ও অক্সিজেনের কৃত্রিম সংকট সৃষ্টি করে মৃল্যবৃদ্ধির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বিভিন্ন ধরনের ওষুধের দাম বাড়ানোর পেছনে দায়ী ব্যক্তিদের বিষয়েও একই দাবি তোলা হয়েছে রিটে। মঙ্গলবার (১৬ জুন) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়েছে, ‘বিভিন্ন পত্র-পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিবেদনের মাধ্যমে ইদানীং লক্ষ করছি, করোনা চিকিৎসার জন্য বহুল ব্যবহৃত মেডিক্যাল অক্সিজেন এবং এই সংক্রান্ত ওষুধের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। এই ওষুধগুলো কোনও কোনও ক্ষেত্রে প্রকৃত দামের থেকে অনেক বেশি দামে কিনতে হচ্ছে। যা করোনায় বিপর্যস্ত মানুষের অবস্থা আরও দুর্বিষহ করে তুলেছে এবং তাদের জীবনহানির আশঙ্কা বহুগুণে বৃদ্ধি পাচ্ছে।’

এতে আরও বলা হয়, ‘করোনা মোকাবিলায় এবং করোনা মহামারি রোধে সরকারের সার্বিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও একশ্রেণির মুনাফালোভী অসাধু ব্যবসায়ী তাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য এই দুর্যোগকালীন সময়ে ওষুধের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। ওষুধের দাম বাড়িয়ে এই করোনা দুর্যোগকালীন সময়ে মানুষকে অত্যন্ত বিপজ্জনক অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি হয়ে দেখা দিয়েছে।’

রিট আবেদনে আরও বলা হয়, ‘অনেক ক্ষেত্রে আমরা লক্ষ করছি শুধু সিন্ডিকেট করে ওষুধের দাম বৃদ্ধির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টিই নয় অনেক ক্ষেত্রে মানহীন এই মেডিক্যাল অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ বাজারে সরবরাহ করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী দুর্যোগের মধ্যে অসাধুভাবে মুনাফা অর্জনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে, যা এই মুহূর্তে বন্ধ করা খুবই জরুরি।’

রিটে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক ও  বিএসটিআইয়ের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ৯ জুন হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে একটি আইনি নোটিশ পাঠান আইনজীবী মনিরুজ্জামান লিংকন। কিন্তু সে নোটিশের কোনও জবাব না পাওয়ায় এ রিট দায়ের করা হয়।

আরও পড়ুন- করোনাকালে অক্সিজেনের সিলিন্ডার যেন ‘সোনার হরিণ’ 

/বিআই/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণমাধ্যম দায়িত্বশীল হলে জনগণ রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পায়: তথ্যমন্ত্রী 
গণমাধ্যম দায়িত্বশীল হলে জনগণ রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পায়: তথ্যমন্ত্রী 
ম্যাচ অতিরিক্ত সময়ে নিলো কেপ ভার্দে
ম্যাচ অতিরিক্ত সময়ে নিলো কেপ ভার্দে
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৬)
৫০ শয্যার সব হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর  
৫০ শয্যার সব হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর  
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার