মহাসড়কে চাঁদাবাজি বন্ধে অভিযান: গ্রেফতার ১০৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২০, ১১:৩৬আপডেট : ১৮ জুন ২০২০, ১১:৩৬

যানবাহনে চাঁদাবাজি (ফাইল ছবি) দেশের সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তার নির্দেশে ১ জুন থেকে এখন পর্যন্ত ৫১টি মামলা হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিটের অভিযানে ১০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইজিপির নির্দেশে গত ১ জুন থেকে সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ি থেকে অবৈধভাবে চাঁদা তোলার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এ পর্যন্ত পুলিশের সং‌শ্লিষ্ট ইউনিটগুলোর অভিযানে ১০৯ জন‌কে গ্রেফতার করা হয়েছে ও ৫১টি মামলা হয়েছে।

পুলিশ সদর দফতর জানায়, চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ যানবাহনে চাঁদাবাজি বন্ধ করতে উ‌দ্যোগ গ্রহণ ক‌রেন। এ ল‌ক্ষ্যে সড়ক ও প‌রিবহন মা‌লিক শ্র‌মিক নেতাদের সঙ্গে পু‌লিশ সদর দফতরে আ‌য়ো‌জিত এক সভায় আ‌লোচনার পর তিনি পুলিশের ইউনিটগুলোকে চাঁদাবাজ‌দের বিরু‌দ্ধে ব্যবস্থা গ্রহ‌ণের নির্দেশ দেন। আইজিপি'র নির্দেশনা অনুযায়ী পুলিশের সং‌শ্লিষ্ট ইউনিটগুলো সড়ক-মহাসড়কে চাঁদাবাজদের বিরু‌দ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে চ‌লে‌ছে। যানবাহনে যেকোনও ধরনের চাঁদাবাজির ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে বাংলাদেশ পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন।

 

 

/এনএল/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর 
একনজরে আজকের আলোচিত খবর 
ঋণ-আমানতের সুদহারের ব্যবধান সর্বোচ্চ ৪ শতাংশ 
ঋণ-আমানতের সুদহারের ব্যবধান সর্বোচ্চ ৪ শতাংশ 
কুড়িগ্রামে বাড়িঘরে ঢুকছে পানি, বন্যা পরিস্থিতির অবনতি
কুড়িগ্রামে বাড়িঘরে ঢুকছে পানি, বন্যা পরিস্থিতির অবনতি
অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 
অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?