কাওরান বাজার মোড়ের সেই ছিনতাইকারী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২০, ০১:০৫আপডেট : ২৩ জুন ২০২০, ০১:০৮

কাওরান বাজার মোড়ের সেই ছিনতাইকারী গ্রেফতার রাজধানীর কাওরান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় মানুষের ব্যাগ কেটে চুরি ও যাত্রীদের মালামাল ছিনিয়ে নেওয়া সেই চোর ও ছিনতাইকারী সোহেলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাত সোয়া ১০টার দিকে তেঁজগাও থানা পুলিশের একটি দল ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার এআইজি সোহেল রানা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, সোহেল একজন মাদকসেবী। রাতের বেলা মাদক সেবন করে ফার্মগেট এবং কাওরান বাজার এলাকার ফুটওভার ব্রিজ ও রাস্তার পাশে ঘুমিয়ে থাকতো। আর দিনের বেলা সুযোগ বুঝে মানুষের ব্যাগ কেটে মালামাল চুরি ও ছিনতাই করতো। তার গ্রামের বাড়ি শরিয়তপুর। সে ঢাকা শহরে ভাসমান ব্যক্তি হিসেবে বসবাস করে আসছিল।

এর আগে ২২ জুন সন্ধ্যায় এই ছিনতাইকারীকে নিয়ে একটি পত্রিকার অনলাইন সংস্করণে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই তৎপর হয় পুলিশ। এছাড়াও ফার্মগেট, কাওরান বাজার ও আশেপাশের এলাকায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে যুক্ত মাদকসেবী ও ভাসমান অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

/এআরআর/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার অপহরণের টার্গেট এমবাপ্পে! কারাগারে মিললো ২৬ জনের তালিকা
এবার অপহরণের টার্গেট এমবাপ্পে! কারাগারে মিললো ২৬ জনের তালিকা
ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: আইরিন খান
ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: আইরিন খান
ইউনিয়ন পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের উদ্বেগ
ইউনিয়ন পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের উদ্বেগ
শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষক আজীবন অযোগ্য
শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষক আজীবন অযোগ্য
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার