করোনায় পুলিশের আরও এক সদস্যের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২০, ০৯:৫০আপডেট : ২৮ জুন ২০২০, ১১:১৪

আতিয়ার রহমান

করোনায় আক্রান্ত হয়ে পুলিশের আরও এক সদস্য মারা গেছেন। তার নাম আতিয়ার রহমান। তিনি মানিকগঞ্জ জেলা পুলিশ কন্ট্রোল রুমে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। শনিবার (২৭ জুন) রাত ১০টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, কনস্টেবল আতিয়ার ১৯৮৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার বাড়ি ফরিদপুরের মধুখালী থানার কামালদিয়া গ্রামে। মানিকগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়েছে।

করোনায় এ নিয়ে ৩৯ জন পুলিশ সদস্য মারা গেলেন। গত শনিবার পর্যন্ত পুলিশের ৯ হাজার ৯৪৮ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২ হাজার ২৩২ জন। আক্রান্তদের মধ্যে ৫ হাজার ৮৫৫ জন সুস্থ হয়ে আবার কাজে যোগ দিয়েছেন। বর্তমানে হোম কোয়ারান্টাইনে আছেন ১০ হাজার ৮৬১ জন। আইশোলেশনে রয়েছেন ৪ হাজার ১৭৭ জন।

/এনএল/ এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’