করোনার ক্ষতি কাটিয়ে উঠতে যে পরিকল্পনা করছে গণশিক্ষা মন্ত্রণালয়

এস এম আববাস
২৪ জুলাই ২০২০, ০৭:৫৪আপডেট : ২৪ জুলাই ২০২০, ১৬:২০
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক ৬ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। সূত্র জানায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়বে। সেপ্টেম্বরের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না। যদি পরিস্থিতি স্বাভাবিকের দিকে গড়ায় তাহলে সেপ্টেম্বরের শুরুতে বা মাঝামাঝির দিকে খোলা হতে পারে। এ অবস্থায় প্রাথমিক শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক মৌলিক সক্ষমতা (কোর কম্পিটেন্ট) অর্জনের বিষয় চিহ্নিত করে নতুন করে সংক্ষিপ্ত সিলেবাসে শিক্ষাবর্ষ শেষ করার বিষয়ে জোর দিচ্ছে সরকার।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক মৌলিক সক্ষমতা (কোর কম্পিটেন্ট) অর্জনের বিষয় চিহ্নিত করে নতুন করে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করতে জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমির (নেপ) মহাপরিচালককে নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।  ছুটির পর ওই সিলেবাস সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে পরীক্ষাও নেওয়া হবে। শিক্ষাবর্ষ কোনওভাবেই পিছিয়ে না যায় সে লক্ষ্যেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে।
জানতে চাইলে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘সেপ্টেম্বরের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছি না। পরিস্থিতি ভালো হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেবো। আমরা সেপ্টেম্বর মাস মাথায় রেখে শ্রেণিভিত্তিক মৌলিক সক্ষমতা (কোর কম্পিটেন্ট) অর্জনের বিষয় চিহ্নিত করে নতুন করে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করতে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালককে নির্দেশ দিয়েছি।  প্রাথমিক শিক্ষা অধিদফতরে ডিজিকেও অফিসিয়ালি বলেছি। ’
সিনিয়র সচিব বলেন, ‘শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসের জন্য কম্পিটেন্ট কিনা, পরবর্তী ক্লাসে যেসব বিষয় থাকবে সেগুলোর সঙ্গে রিলেভেন্ট বিষয়গুলোকে চিহ্নিত করে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করতে বলা হয়ছে। যেসব চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ, লিংকেজ রয়েছে সেগুলো চিহ্নিত করে সিলেবাস তৈরি করা হবে। আমরা যদি সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারি তাহলে সেটার ভিত্তিতে ক্লাস হবে এবং মূল্যায়নের ব্যবস্থা নেবো।’
/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘানার রক্ষণে আটকে গেলো ইংল্যান্ড
ঘানার রক্ষণে আটকে গেলো ইংল্যান্ড
আরও একটি সুখবর পেলেন মেসি
আরও একটি সুখবর পেলেন মেসি
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
ঘানার রক্ষণে আটকে ইংল্যান্ড, গোলশূন্য প্রথমার্ধ
ঘানার রক্ষণে আটকে ইংল্যান্ড, গোলশূন্য প্রথমার্ধ
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা