অনুমতি ছাড়া স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদের কথা বলা নিষেধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২০, ১৭:২০আপডেট : ০৫ আগস্ট ২০২০, ১৯:৪৩

স্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পূর্ব অনুমতি ছাড়া গণমাধ্যমে অধিদফতরের কর্মকর্তাদের কথা বলতে নিষেধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এই অফিস আদেশে মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখার যুগ্ম সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী স্বাক্ষর করেন।

বুধবার (৫ আগস্ট) খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার (৪ আগস্ট) পাঠানো ওই নির্দেশনায় বলা হয়, বিভিন্ন প্রচার মাধ্যমে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা মুখপাত্র হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং অধিদফতরের প্রতিনিধিত্ব করেন। নিয়মিত ব্রিফিং ছাড়াও এই সকল বক্তব্য ও মন্তব্যের কারণে অনেক সময় সরকারকে বিব্রত হতে হয়। প্রচার মাধ্যমে সরকারের প্রতিনিধিত্ব বিষয়ে যথাযথ বিধি-বিধান অনুসরণ করা বাঞ্ছনীয়।

নির্দেশনায় আরও বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের পক্ষে বিভিন্ন প্রচার মাধ্যমে ব্রিফিং ও সাক্ষাৎকার প্রদান বা অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে মহাপরিচালকের পূর্বানুমোদন নিতে হবে। এছাড়া অংশগ্রহণকারীকে ন্যূনতম পরিচালক পদমর্যাদার হতে হবে।

/জেএ/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনে ১ লাখ গ্রাহক নিচ্ছেন বিকাশে সিটি ব্যাংকের ‘ন্যানো’ ঋণ
দিনে ১ লাখ গ্রাহক নিচ্ছেন বিকাশে সিটি ব্যাংকের ‘ন্যানো’ ঋণ
ইংল্যান্ডের বিপক্ষে ভুল কমাতে চায় আর্জেন্টিনা
ইংল্যান্ডের বিপক্ষে ভুল কমাতে চায় আর্জেন্টিনা
‘ম্যারাডোনার মতো অবিস্মরণীয় কিছু মেসিই করতে পারবেন’, বিশ্বাস সতীর্থদের
‘ম্যারাডোনার মতো অবিস্মরণীয় কিছু মেসিই করতে পারবেন’, বিশ্বাস সতীর্থদের
আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনসহ যেসব উদ্যোগ নিচ্ছে সরকার
আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনসহ যেসব উদ্যোগ নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার পঞ্চপদী খিচুড়ি
পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার পঞ্চপদী খিচুড়ি