বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন নির্ধারণে নীতিমালা করতে কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২০, ০৭:৩৬আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০৭:৩৬

শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর নির্দেশে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (কলেজ) বেতন, ভর্তি ফি, সেশন ফি এবং বোর্ড পরীক্ষায় ফরম পূরণ ফিসহ যাবতীয় আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে একটি নীতিমালা প্রণয়নে আট সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম-সচিবকে (কলেজ-১) সভাপতি করে এই কমিটি গঠন করা হয়। বুধবার (৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে।
এর আগে গত ২৯ জুলাই এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।
আদেশে আট সদস্যের এই কমিটিতে পরিচালক (কলেজ ও প্রশাসন), পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের পরিচালক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি, মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব (অভ্যন্তরীণ নিরীক্ষা), মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব (বেসরকারি মাধ্যমিক-৩) ঢাকা শিক্ষা বোর্ডের একজন প্রতিনিধি সদস্য থাকবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব (বেসরকারি কলেজ-৬) সদস্য সচিব থাকবেন।
এই কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে নীতিমালার খসড়া তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে দাখিল করতে হবে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের নকআউট শুরু , নতুন ইতিহাস লিখবে কে কানাডা না আফ্রিকা
বিশ্বকাপের নকআউট শুরু , নতুন ইতিহাস লিখবে কে কানাডা না আফ্রিকা
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ কী?
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ কী?
খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত
খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত
তুরাগকাণ্ড যে প্রশ্নগুলো উসকে দিচ্ছে
তুরাগকাণ্ড যে প্রশ্নগুলো উসকে দিচ্ছে
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ