আজ থেকে শুরু ডিআরইউর রজতজয়ন্তী উৎসব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২০, ০৬:১৭আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ০৬:১৭

ঢাকা রিপোর্টার্স ইউনিটি পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) রজতজয়ন্তী উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আজ। তিন দিনব্যাপী এ পর্বের প্রথম দিনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিআরইউ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। এ দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া দিনের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে, ‘বাংলাদেশে সাংবাদিকতার সংকট ও সম্ভাবনা: বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক স্মারক বক্তৃতা এবং ‘নারী সাংবাদিকতার চ্যালেঞ্জ’ ও ‘গণমাধ্যমের স্বাধীনতা ও গণমাধ্যমের আইন’ শীর্ষক দুটি সেমিনার। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এসব সেমিনার অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানের ধারাবাহিকতায় আগামী ৩০ ও ৩১ অক্টোবর (শুক্র ও শনিবার) নানা আয়োজনে পালিত হবে ডিআরইউর রজতজয়ন্তী উৎসব। আগামীকালের কর্মসূচিসহ অন্য আয়োজনে উপস্থিত হয়ে রজতজয়ন্তী উৎসবকে সফল এবং প্রাণবন্ত করতে কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সদস্যদের প্রতি অনুরোধ করেছেন ডিআরইউর সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী।

রজতজয়ন্তী উৎসবের টাইটেল স্পন্সর বেক্সিমকো গ্রুপ। কো-স্পন্সর বিকাশ, নাভানা, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। পাশাপাশি ল্যাব এইডের সহযোগিতায় ৩১ অক্টোবর ডিআরইউ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী পরিচালিত হবে হেলথ ক্যাম্প। এতে সদস্য ও সদস্য পরিবার অংশ নিতে পারবেন।  

অনুষ্ঠানের দ্বিতীয় দিন ৩০ অক্টোবর, শুক্রবার সকাল ১০টায় একই ভেন্যুতে ‘রিপোর্টার্স চ্যালেঞ্জ : রিয়েল নিউজ ভার্সেস ফেক নিউজ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু-ডিআরইউ বেস্ট রিপোটিং অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এছাড়া সন্ধ্যা ৭টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রয়েছে ‘রিপোর্টার্স অ্যাক্রস দ্য গ্লোব’ শীর্ষক ভার্চুয়াল কনফারেন্স। 

শেষ দিন শনিবার (৩১ অক্টোবর) সকালে ডিআরইউ’র সাবেক সভাপতি/সাধারণ সম্পাদক বনাম বর্তমান কমিটির মধ্যে অনুষ্ঠিত হবে প্রীতি ক্রিকেট ম্যাচ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নারী সদস্যদের স্ট্যাম্প ভাঙ্গা ও সাবেক সভাপতিদের স্ট্যাম্প ভাঙ্গা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে উদ্বোধন হবে ৫টি প্রদর্শনী স্টল। এছাড়া বিকালে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ডিআরইউর সাবেক কর্মকর্তা ও সদস্যদের সম্মাননা প্রদান এবং সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এর আগে গত ২৫ অক্টোবর (রবিবার) হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে রজতজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এসএস/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান