শিক্ষক নিবন্ধনের ফল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২০, ০৫:৫৯আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ০৫:৫৯

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বেসরকারি শিক্ষক নিবন্ধনের ফল শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল।

এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধনের ফলাফল প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছিলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আকরাম হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, ‘১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রস্তুত রয়েছে, মন্ত্রণালয়ের নির্দেশ পেলেই ফল প্রকাশ করবো।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ২৩ মে ১৬তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ পরীক্ষায় মোট ১১ লাখ ৭৬ হাজার প্রার্থী ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন। গত বছর ৩০ আগস্ট অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৫৯ হাজার ১৮৫ জন।

পরীক্ষার আড়াই মাস পর গত বছরের ১৫ ও ১৬ নভেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল প্রকাশিত হয় ৩০ সেপ্টেম্বর। এতে ২ লাখ ২৮ হাজার ৪৪২ প্রার্থী উত্তীর্ণ হন। এরমধ্যে স্কুল পর্যায়ে ৮৪ হাজার ৬৯৬ জন ও স্কুল পর্যায়-২-এ ১১ হাজার ৫৪৭ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৩২ হাজার ২৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হন। এ পরীক্ষায় পাসের হার ছিল ২৩ দশমিক ৮২ শতাংশ।

কিন্তু করোনার কারণে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হয়নি। ফলে বিপাকে পড়েন ২ লাখের বেশি প্রার্থী। এনটিআরসিএ সূত্র জানায়, করোনার আগেই পরীক্ষার ফল প্রায় প্রস্তুত হয়ে যায়। কিন্তু করোনার কারণে ফল প্রকাশে দেরি করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ফল প্রকাশের চিন্তাভাবনা করে কর্তৃপক্ষ। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি হয়নি।

এদিকে করোনার মধ্যেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সেই বিষয়টি বিবেচনায় এনে এনটিআরসিএ ফল প্রকাশের প্রস্তুতি নেয়। এখন কেবল মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষা। অনুমতি পেলেই যেকোনও সময় ফল প্রকাশ করা হবে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী