লালমনিরহাটে গণপিটুনিতে হত্যার ঘটনা তদন্তে মানবাধিকার কমিশনের কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২০, ০৫:২৮আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ০৬:২৪

জাতীয় মানবাধিকার কমিশন লালমনিরহাটে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। শুক্রবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এই ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনের জন্য কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) জনাব আল-মাহমুদ ফায়জুল কবীরের (জেলা ও দায়রা জজ) নেতৃত্বে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে লালমনিরহাটে ধর্ম অবমাননার নামে এক ব্যক্তিকে পিটিয়ে এবং আগুনে পুড়িয়ে হত্যার ঘটনাটি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টিতে আসে। কমিশন মনে করে ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। মত প্রকাশের স্বাধীনতার নামে ধর্মকে অবমাননা করার অধিকার যেমন কারও নেই; তেমনি আইন নিজের হাতে তুলে নিয়ে হত্যা করার অধিকারও কাউকে দেওয়া হয়নি। নিহত ব্যক্তিটি ভারসাম্যহীন ছিলেন কিনা এবং প্রকৃত পক্ষে তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য কিনা তা খতিয়ে দেখে আইনের আওতায় বিষয়টি সমাধান করা সমীচীন ছিল বলে মনে করে কমিশন। একটি সভ্য সমাজে আইন নিজের হাতে তুলে নিয়ে গণপিটুনি এবং আগুনে পুড়িয়ে দিয়ে বর্বর হত্যাকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন, যা কখনোই গ্রহণযোগ্য নয়।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান