আন্তর্জাতিক ‘প্রো বোনো অ্যাওয়ার্ড’ পেলেন প্রথম বাংলাদেশি আইনজীবী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২০, ০৮:২৭আপডেট : ১০ নভেম্বর ২০২০, ০৮:৫০

আন্তর্জাতিক ‘প্রো বোনো অ্যাওয়ার্ড’ পেলেন প্রথম বাংলাদেশি আইনজীবী জনস্বার্থে মামলা পরিচালনা করে প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক 'প্রো বোনো অ্যাওয়ার্ড'-২০২০ পেলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। ইংল্যান্ড, ভারত, পাকিস্তান এবং ইকুয়েডরের ৬ জন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে তিনি এই পুরস্কার জিতেছেন।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশের স্থানীয় সময় রাত ৮টায় আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এর আগে জনস্বার্থে মামলায় পরিচালনার জন্য আন্তর্জাতিক 'প্রো বোনো অ্যাওয়ার্ড'-২০২০ এ মনোনয়ন পেয়েছিলেন ইশরাত হাসান। তিনি বাংলাদেশ থেকে প্রথম কোনও আইনজীবী হিসেবে প্রো বোনো ক্যাটাগরিটিতে মনোনিত হন। অবশেষে ৬ জন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে তিনি পুরস্কার জিতলেন।

ওয়েবসাইটে আইনজীবী ইশরাত হাসান সম্পর্কে বলা হয়েছে, তিনি একজন মানবতাবাদী আইনজীবী, যিনি তার দেশে প্রো বোনো ক্রিয়াকলাপের মাধ্যমে গভীর এবং অনন্য ইতিবাচক প্রভাব তৈরি করেছেন। মামলা পরিচালনার মাধ্যমে আইনজীবী ইশরাত হাসান তার প্রো বোনো উদ্যোগের জন্য স্বীকৃতি পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কাজ হিসেবে বাংলাদেশের পাবলিক প্লেসগুলোতে ব্রেস্টফিডিং রুম স্থাপন এবং গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা নিয়ে কাজ করে অনন্য এই স্বীকৃতি পেয়েছেন।

প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন হলো সারাবিশ্বের আইনজীবীদের আন্তর্জাতিক সংগঠন। এই সংগঠনের অধীনে রয়েছে ৮০ হাজারের বেশি আইনজীবী ও ১৯০টি বার অ্যাসোসিয়েশন। যার কেন্দ্রীয় কার্যালয় ইংল্যান্ডের লন্ডন শহরে অবস্থিত। সংগঠনটি প্রতিবছর সারাদেশের আইনজীবীদের মধ্য থেকে প্রো বোনো ক্যাটাগরিতে উল্লেখযোগ্য অবদানের জন্য আইনজীবী, ল’ ফার্ম এবং আইনজীবীদের সংগঠনকে পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে।

/বিআই/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
ওসিকে বিদায় জানাতে লাউ-মুরগি-ডিম নিয়ে হাজির এলাকাবাসী
ওসিকে বিদায় জানাতে লাউ-মুরগি-ডিম নিয়ে হাজির এলাকাবাসী
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ঘরে আগুন, ঘুমন্ত শিশু দগ্ধ
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ঘরে আগুন, ঘুমন্ত শিশু দগ্ধ
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত