ভোট চলছে ঢাকা ১৮ আসনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২০, ০৯:০১ আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১০:৫৪

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোট চলছে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোট চলছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, বিকাল ৪টা পর্যন্ত টানা চলবে। এখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) শতভাগ ভোট নেওয়া হবে। বুধবারই ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্য সময় নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা হলেও এ নির্বাচনে তা হয়নি। কেবল নির্বাচন সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো ভোটের সময় বন্ধ রয়েছে। এছাড়া যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোট চলছে

ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা এক হাজার ৩৫৩টি। মোট ভোটার পাঁচ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৯৬ হাজার ১৩৫জন এবং নারী ভোটার দুই লাখ ৮১ হাজার ৫৩ জন। ভোট

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় জন প্রার্থী। এরা হলেন−আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ও পিডিপির মো. মহিববুল্লা বাহার।

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য সাহারা খাতুন গত ৯ জুলাই মারা যাওয়ায় ঢাকা-১৮ আসন শূন্য হয়। ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোট চলছে
এদিকে গত ১৩ জুন মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া সিরাজগঞ্জ-১ আসনেও আজ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে শতভাগ ভোট ইভিএমে নেওয়া হচ্ছে।

সিরাজগঞ্জের কাজীপুর, সদরের একাংশ ও একটি পৌরসভা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪৫ হাজার ৬০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ৬৪১ জন এবং নারী ভোটার এক লাখ ৭৩ হাজার ৯৬২ জন। ১৬৮টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোট চলছে

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয় ও বিএনপির প্রার্থী মো. সেলিম রেজা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ছবি: সাজ্জাদ হোসেন ও নাসিরুল ইসলাম। 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর-লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে: ডিএনসিসি প্রশাসক
যে তারিখের আগেই পুলিশ সদস্যদের পরিবর্তন হতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীতে গ্রেফতার আরও ৪৬৫, ইয়াবা-গাঁজা-হেরোইন উদ্ধার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে হচ্ছে পানির ফোয়ারা 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে হচ্ছে পানির ফোয়ারা 
‘দ্য ভ্যান’ তারকা শ্বেতা তিওয়ারির বিলাসবহুল মুম্বাইয়ের বাড়ির অন্দরসজ্জা
‘দ্য ভ্যান’ তারকা শ্বেতা তিওয়ারির বিলাসবহুল মুম্বাইয়ের বাড়ির অন্দরসজ্জা
টানা বৃষ্টিতে ভাসছে ব্যাংকক, জরুরি অবস্থা ঘোষণা
টানা বৃষ্টিতে ভাসছে ব্যাংকক, জরুরি অবস্থা ঘোষণা
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়