সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২০, ১০:০৯আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১২:৪৩

খন্দকার মুনীরুজ্জামান

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক খন্দকার মুনীরুজ্জামান আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে মারা গেছেন তিনি। সাংবাদিক বুলবুল আহসান ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে লিখেছেন, ‘মুনীর ভাই ছবি হয়ে গেলেন, সকাল ৭.৪০।’

পরিবার সূত্রে জানা গেছে, খন্দকার মুনীরুজ্জামান সম্প্রতি জ্বরে আক্রান্ত হন। এরপর তার করোনা টেস্টে পজিটিভ হওয়ার পর তিনি শান্তিনগরে নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। গত ৩১ অক্টোবর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালেও ভর্তি করা হয়। পরে বাসাতেই চিকিৎসাধীন ছিলেন।

মুনীরুজ্জমান ১৯৭০ সালে সিপিবির মুখপত্র সাপ্তাহিক একতায় সাংবাদিকতা শুরু করেন। এরপর দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি একজন প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছেন। ২০১৯ সালে তিনি প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হন। তার মৃত্যুর খবরে সাংবাদিক কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিল্পকলায় প্রথম একক কনসার্ট, দর্শকদের ভালোবাসায় সিক্ত রুনা লায়লা
শিল্পকলায় প্রথম একক কনসার্ট, দর্শকদের ভালোবাসায় সিক্ত রুনা লায়লা
ট্রাম্পের নতুন শুল্ক কাঠামো: দেশের তৈরি পোশাক শিল্পে ধাক্কা নাকি সুযোগ?
ট্রাম্পের নতুন শুল্ক কাঠামো: দেশের তৈরি পোশাক শিল্পে ধাক্কা নাকি সুযোগ?
‘সংসার চালানো দূরের কথা, জমার টাকাই উঠছে না’: গ্যাসের অভাবে অটোচালকদের হাহাকার 
‘সংসার চালানো দূরের কথা, জমার টাকাই উঠছে না’: গ্যাসের অভাবে অটোচালকদের হাহাকার 
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে কেন পদত্যাগ করতে হলো
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে কেন পদত্যাগ করতে হলো
সর্বাধিক পঠিত
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি