করোনাকালে সাহসী ভূমিকা রাখায় সংবর্ধনা পেলো আল-রশীদ ফাউন্ডেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২০, ০৯:৪৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ০৯:৪৭

 আল-রশীদ ফাউন্ডেশনকে সংবর্ধনা দেওয়া হয়েছে

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফনে সাহসী ভূমিকা রাখায় আল-রশীদ ফাউন্ডেশনকে যৌথভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

সম্প্রতি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল রেডক্রসের বাংলাদেশের হেড অব ডেলিগেশন পাবলো পারসেলসি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেনারেল সেক্রেটারি ফিরোজ সালাহ উদ্দিন, আইসিআরসি’র কর্মকর্তা জেনিফার হিউজসহ অন্যান্যদের  উপস্থিতিতে সংবর্ধনা দেওয়া হয়।

মৃত করোনা রোগীদের দাফনের কাজ অব্যাহত রাখা এবং করোনা পরবর্তী সময়েও জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন  আল-রশীদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. শাহাদাত হোসাইন তসলিম ।

আইসিআরসি কর্মকর্তা জেনিফার হিউজের নেতৃত্বে আন্তর্জাতিক রেডক্রসের কর্মকর্তা আল-রশীদ ফান্ডেশনের কার্যালয়ও পরিদর্শন করেন। এসময় তারা স্বেচ্ছাসেবকদের সঙ্গে মত বিনিময় করেন। স্বেচ্ছাসেবকদের খোঁজ খবর নেন এবং সব স্বেচ্ছাসেবকদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করেন। করোনাকালে দুঃসাহসিক কাজে স্বেচ্ছায় আত্মনিয়োগ করায় আল-রশীদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম.শাহাদাত হোসাইন তসলিম, ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ইন্টারন্যাশনাল রেডক্রসের প্রতিনিধিদল অভিনন্দন জানান।

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি