রিমান্ড শেষে কারাগারে ৩ চোরাকারবারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২০, ০৯:২৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ০৯:২৭

জেল হাজত

রাজধানীর বনানী থেকে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ চোরাকারবারি চক্রের গ্রেফতার তিন জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (২৭ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

রোববার মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই মুকুল হোসেন রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলো- আলাউদ্দিন (৩৫), দ্বীন ইসলাম ও মনা (১৮)।

২৩ ডিসেম্বর রাতে বনানীর আমতলী এলাকার জল খাবার রেস্তোরাঁয় অভিযান চালায় র‌্যাব-১০ এর একটি দল। এসময় ওই রেস্তোরাঁ থেকে কষ্টি পাথরের একটি মূর্তি পাওয়া যায়।

র‌্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত ব্যক্তিরা জানিয়েছে, তারা মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা পরস্পর যোগসাজশে ওই মূর্তি বিদেশে পাচারের জন্য নিজেদের কাছে রেখেছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।

/এমএইচজে/এসটি/
সম্পর্কিত
ঢামেক হাসপাতালে ৩ কারাবন্দির মৃত্যু
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই: অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেফতার ৮
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি