দুই সাংবাদিককে বহিষ্কার করল জবিসাস

জবি প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৬, ২০:৫৩আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ২০:৫৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শৃঙ্খলাভঙ্গ ও সাংবাদিক পরিচয়ে 'অনৈতিক কার্যকলাপে' জড়িয়ে পড়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিককে বহিষ্কার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। রবিবার সংগঠনটির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দফতর সম্পাদক ফখরুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, সংগঠনটির কার্যনির্বাহী সদস্য রিফাত আলম রাজ ও সাধারণ সদস্য শোয়াইব আহমেদ। রিফাত আলম রাজ অনলাইন নিউজপেপার বাংলানিউজ টোয়েন্টিফোর.কম এবং শোয়াইব আহমেদ সংবাদ প্রতিদিন নামে একটি পত্রিকায় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করা, সংগঠনের মধ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টাসহ বেশ কয়েকটি অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজকে সমিতি থেকে স্থায়ী বহিষ্কার ও সোয়াইবকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
/আরএআর/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি