সন্ত্রাসবিরোধী ঐক্যের ডাক খালেদা জিয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৬, ১৭:১৬আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৮:৩৩



সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন খালেদা জিয়া ক্ষমতায় কে থাকবে, কে থাকবে না তা আজ বড় কথা নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, দেশ ও জাতির ভবিষ্যৎ আজ বিপন্ন। তাই কালবিলম্ব না করে আসুন আমরা সব ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সন্ত্রাসবিরোধী ঐক্য গড়ি। গড়ে তুলি নিরাপদ বাংলাদেশ। রবিবার বিকেল সোয়া ৪টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গুলশান হামলার  প্রতিবাদের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, আজ আমরা যারা আছি, আগামীতে তারা কেউ হয়ত থাকব না। কিন্তু দেশ থাকবে, জাতি থাকবে। তাই আমরা যদি সন্ত্রাস দমন করতে না পারি, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, তাহলে কোনও অর্জনই টিকবে না। আজ কোথাও কেউ নিরাপদ নয়, এই আতঙ্ক, হত্যালীলা থামাতে হবে। বন্ধ করতে হবে রক্তপাত। আমাদের একতাবদ্ধ হতেই হবে। জনগণকেও ঐক্যবদ্ধ হতে হবে।
কোনও অজুহাতেই নিরাপরাধ মানুষদের হত্যা করা সুস্থতার লক্ষণ নয় উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন গণমাধ্যম কর্মীদের প্রতি বলেন, গভীর বেদনা ভরা মন নিয়ে আজ আপনাদের সামনে এসেছি। আমাদের জাতীয় জীবনের এক মহাসংকটের সময় এখন। আমি বেদনাহত ও ক্ষুব্ধ। এমন নৃশংস হত্যাকাণ্ডের প্রতি নিন্দা জানানোর ভাষাও খুঁজে পাচ্ছি না। এ সময় তিনি জঙ্গি হামলায় নিহত বিদেশি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সবার আত্মার মাগফেরাত কামনা করেন।
খালেদা জিয়া  বলেন, এ ঘটনা আমাদের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা। এর মধ্যে দিয়ে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ফুটে উঠেছে। বাংলাদেশ ও বিশ্বের শান্তিপূর্ণ মানুষের সঙ্গে আমরাও আজ শঙ্কিত। এই হামলার মধ্য দিয়ে সন্ত্রাসীদের হামলার সামর্থ্য প্রকটভাবে ফুটে উঠেছে। তবে সফলভাবে জঙ্গিদের দমনের জন্য এসময় তিনি সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি ধন্যবাদ জানান।

আমাদের এই বিপদের দিনে সহানুভূতি ও সহায়তার প্রস্তাব নিয়ে যেসব বন্ধুরাষ্ট্র বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে খালেদা জিয়া বলেন, আমি আশা করি আমাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা বজায় রেখে তার সন্ত্রাস মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের সহয়তা অব্যাহত রাখবে।

সংবাদ সম্মেলনে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,  স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়সহ প্রমুখ।

আরও পড়তে পারেন: জামায়াতের সন্ত্রাসীরাই এ হামলা চালাতে পারে: ফরীদ উদ্দীন মাসঊদ

/এসটিএস/এমও/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী