নারায়ণগঞ্জ ক্লাবে শামীম ওসমান মিশন!

পাভেল হায়দার চৌধুরী, নারায়ণগঞ্জ থেকে
২১ ডিসেম্বর ২০১৬, ২১:৪০ আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:৩০

শামীম ওসমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের আগের দিন বুধবার কাউন্সিলর প্রার্থীদের নিয়ে বৈঠক করেছেন প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমান। নারায়ণগঞ্জ ক্লাবে দুপুর থেকে রাত পর্যন্ত দফায়-দফায় নিজের অনুসারী কাউন্সিলর প্রার্থী ও তাদের ঘনিষ্ঠজনদের সঙ্গে বৈঠক করেন। শামীম ওসমানের এই বৈঠকের পর আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্ক কাজ করছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতা।

এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শামীম ওসমান নারায়ণগঞ্জ এসে ভোটারদের সঙ্গে যেভাবে কথা বলেছেন, যেভাবে তৎপরতা দেখিয়েছেন, তাতে আইভী ও তার সমর্থক-কর্মীরা অস্বস্তি বোধ করছেন।’

প্রত্যক্ষদর্শীরা জানান, শামীম ওসমান বুধবার দুপুরে ঢাকা থেকে নারায়ণগঞ্জ ক্লাবের ৩ তলার একটি রুমে ওঠেন। এরপর বেলা ৩টার দিকে ওয়ার্ড কাউন্সিলর ও তাদের সমর্থকরা তার কাছে আসতে থাকেন। ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডের প্রায় সবগুলো থেকেই তার সমর্থিত প্রার্থীরা একে-একে শামীম ওসমানের সঙ্গে দেখা করেছেন। প্রত্যেক প্রার্থীর সঙ্গে গড়ে ১০ থেকে ১৫ জন করে করে সমর্থক ছিলেন বলে হোটেলের কর্মচারীসহ আশপাশের লোকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মুহম্মদ শহীদ এ সময় উপস্থিত ছিলেন। শামীম ওসমান মোবাইলফোনে এসএমএস পাঠিয়ে প্রতিটি এলাকার ভোটারদের কাছে পছন্দের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলরদের জন্য ভোট চেয়েছেন বলে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

জানা গেছে সপ্তাহ খানেক আগে শামীম ওসমান কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে নাসিক নির্বাচনে দল-সমর্থিত ওয়ার্ড কাউন্সিলরদের জেতানোর দায়িত্ব চেয়েছিলেন। কিন্তু ওয়ার্ড নিয়ে মাতামাতি করতে গেলে মেয়র পদের নির্বাচনে প্রভাব পড়তে পারে, এমন আশঙ্কায় কেন্দ্রীয় আওয়ামী লীগ তাতে সায় দেয়নি। যে কারণে কয়েকদিন ধরে এ বিষয়ে শামীম ওসমানের তৎপরতা দৃশ্যমান ছিল না। তবে নির্বাচনের আগের দিন নারায়ণগঞ্জ গিয়ে কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে তার সিরিজ বৈঠকে আওয়ামী লীগের ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।

বুধবারের এই বৈঠকের পর আইভী শিবিরে ব্যাপক উৎকণ্ঠা বিরাজ করছে। আইভীর ঘনিষ্টজনেরা মনে করছেন, শামীম ওসমান ওয়ার্ড কাউন্সির প্রার্থীদের জয়ী করতে গিয়ে অন্য কারও সঙ্গে হাতে মেলাতে পারেন। এতে করে মেয়র পদে দলীয় মনোনীত প্রার্থী আইভীর ক্ষতি হতে পারে।

শামীম ওসমানের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলী হোসেন আলা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শামীম ওসমানের সঙ্গে সব সময় কথা হয়। প্রার্থী হওয়ার পর উনার দোয়া চেয়েছি। উনি দোয়া দিয়েছেন। আজ (বুধবার) উনি নারায়ণগঞ্জ এসেছেন, এটা আমি জানি। তবে উনার সঙ্গে আমার দেখা হয়নি।’

১৪ নং ওয়ার্ডের প্রার্থী শফিউদ্দিন প্রধান বলেন, ‘ভাই নারায়ণগঞ্জ আছেন। তার সঙ্গে কথা হয়েছে। দেখা করে দোয়া নিয়ে এসেছি।’

নারায়ণগঞ্জ ক্লাবের নিরাপত্তাকর্মী রফিকুল ইসলাম ও আবু তাহের বলেন, ‘স্যার দুপুরের দিকে এসে এখানে উঠেছেন। উনার সঙ্গে অনেক লোক দেখা করছেন।’

তবে এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ‘আগামীকাল ভোট। আমি ভোটের আগে কোনও বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।’

/এমএনএইচ/

 

/এমএনএইচ/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ  শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক