আ.লীগের পরিকল্পনায় ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৭, ১৪:৫৩ আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৪:৫৩

রুহুল কবীর রিজভী (ফাইল ফটো) আওয়ামী লীগই পরিকল্পিতভাবে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামাদল আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘চাপ সৃষ্টি করতে এবং দেশের মানুষের কাছে জনপ্রিয়তা পেতে আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেনেড হামলার দায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর চাপাচ্ছেন।’

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পক্ষে যারা কথা বলেছেন বিভিন্ন মহল থেকে তাদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব।

/এসটিএস/এসএনএইচ/
সম্পর্কিত
আমাদের একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেবো
একে একে সবার দিকে ধেয়ে আসছে ফ্যাসিবাদের অগ্নিসন্ত্রাস: রাশেদ খাঁন
আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে
সর্বশেষ খবর
গ্রেফতার দুই শ্রমিক নেতার মুক্তি চাইলো যুক্তরাষ্ট্রের ২ সংগঠন
গ্রেফতার দুই শ্রমিক নেতার মুক্তি চাইলো যুক্তরাষ্ট্রের ২ সংগঠন
হংকংকে উড়িয়ে শুভ সূচনা বাংলাদেশ ‘এ’ দলের
হংকংকে উড়িয়ে শুভ সূচনা বাংলাদেশ ‘এ’ দলের
অগ্রিম টিকিট বিক্রিতে ‘রায়ান’কে ছাড়ালো ধানুশের ‘ওএম
অগ্রিম টিকিট বিক্রিতে ‘রায়ান’কে ছাড়ালো ধানুশের ‘ওএম
ডাকসু নেতা মোসাদ্দিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বললেন ‘লুটতরাজ চালিয়েছে লীগের সন্ত্রাসীরা’
ডাকসু নেতা মোসাদ্দিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বললেন ‘লুটতরাজ চালিয়েছে লীগের সন্ত্রাসীরা’
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা