এবার ‘বিএমজেপি’ নামে নতুন দলের আত্মপ্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৭, ২২:৫১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ২২:৫১

‘মুক্তিযুদ্ধের বাংলাদেশকে বাঁচাও’- স্লোগান নিয়ে ‘বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি’ নামে (বিএমজেপি) নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলের নির্বাচনী প্রতীক রাজহাঁস। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে নতুন এই রাজনৈতিক দল ও কমিটির নাম ঘোষণা করা হয়।

‘বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি’র আত্মপ্রকাশ দলের সভাপতি ইঞ্জিনিয়ার শ্যামল কুমার রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে সুকৃতি কুমার মণ্ডলের নাম ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে দলটির ১০১ সদস্যের কমিটিও ঘোষণা করাসহ দলটির পক্ষ থেকে সাত দফা দাবিও তুলে ধরা হয়।

বিজেএমপির সভাপতি শ্যামল কুমার রায় বলেন, ‘আমরা আর কোনও রাজনৈতিক দলের ভোটব্যাংক হতে চাই না। গত ৫ মে হিন্দু মহাজোটের ৫২টি জেলার প্রতিনিধি নিয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি নতুন রাজনৈতিক দল গঠন করার। এই ঘোষণার পূর্ব মুহূর্তে কে বা কারা দল গঠন করল তা আমাদের দেখার বিষয় না।’

সাধারণ সম্পাদক সুকৃতি কুমার মণ্ডল বাংলা ট্রিবিউন বলেন, ‘নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আগামী অক্টোবর মাসে আবেদন করবো। আমরা এককভাবে নির্বাচন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই না। নির্বাচনের আগে সুবিধামত কোনও জোটের সঙ্গে গিয়ে নির্বাচন করতে পারি। তবে কোন জোটে যাবো তা এখনও সিদ্ধান্ত হয়নি।’

নতুন এই দল গঠনের আগে শ্যামল কুমার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের প্রধান সমন্বয়কারী ও সুকৃতি কুমার একই সংগঠনের নির্বাহী সভাপতি ছিলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নবঘোষিত কমিটির সহ-সভাপতি ড. মোহাম্মদ আব্দুল হাই, জ্ঞানবিকাশ চাকমা, সিনিয়র যুগ্ম সম্পাদক পলাশ কান্তি দে, যুগ্ম সম্পাদক ম্যালকম মেন্ডিস, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক নুপুর ঘোষ প্রমুখ।

প্রসঙ্গত, গতকাল ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আত্মপ্রকাশ করে বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি) নামে একটি দল। দলের সভাপতি ও মুখপাত্র হয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী পার্টির সভাপতি মিঠুন চৌধুরী, আর মহাসচিব হয়েছেন দেবাশীষ সাহা।

/এএইচআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে সারাদেশে বাড়বে বৃষ্টিপাত, কমবে দিনের তাপমাত্রা 
লঘুচাপের প্রভাবে সারাদেশে বাড়বে বৃষ্টিপাত, কমবে দিনের তাপমাত্রা 
টিভিতে আজকের খেলা (২৬ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৬ জুলাই, ২০২৬)
জার্মানিতে শোভাযাত্রায় দ্রুতগতির গাড়ির হামলা: নিহত ১, আশঙ্কাজনক ১৬
জার্মানিতে শোভাযাত্রায় দ্রুতগতির গাড়ির হামলা: নিহত ১, আশঙ্কাজনক ১৬
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড