বিজেপির সঙ্গে আ. লীগের সম্পর্ক আরও গভীর হবে: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৭, ১৩:৫১আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৫:২০

মাহবুব উল আলম হানিফ, ফাইল ছবি আওয়ামী লীগের সঙ্গে ভারতের ক্ষমতাসীন বিজেপির সম্পর্ক ক্রমান্বয়ে আরও গভীর থেকে গভীরতর হবে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সোমবার সকালে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ সফররত বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, ‘বৈঠকে দুই দেশের বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক দুই দলের মধ্যেও যেন আরও গভীর হয় সেই বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি, বিজেপির সঙ্গে আমাদের সম্পর্ক ক্রমান্বয়ে আরও গভীর থেকে গভীরতর হবে। দুই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দুই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা যেমন প্রয়োজন আছে,তেমনি প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কোন্নয়ন দরকার আছে। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।’ 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। শরণার্থী হিসেবে বাংলাদেশে আসার পরে এটা আমাদের ওপর এসে পড়েছে। বিশ্ববাসী মনে করে, রোহিঙ্গা সমস্যা মিয়ানমারকেই সমাধান করতে হবে,ভারতও সেটাই মনে করে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগের কারণে সমস্যা সমাধান ধীরে ধীরে হবে বলে আমরা আশা করি।’

বৈঠকে রোহিঙ্গা নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘আজকের বৈঠকটি ছিল অনানুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ। তবে এ বিষয়ে কথা হয়েছে। ভারতের আশা, আন্তর্জাতিক সম্প্রদায় যে উদ্যোগ নিয়েছে তাতেই এ সমস্যার সমাধান হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমনি, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।

/পিএইচসি/এসটি/
সম্পর্কিত
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
‘জয় বাংলা’ বলা এনসিপি নেতা বললেন, ‘জীবনেও আ.লীগ করিনি’
সর্বশেষ খবর
একজনের পাসপোর্টে আরেক নারীকে ইতালিতে প্রেরণ, গ্রেফতার ৭
একজনের পাসপোর্টে আরেক নারীকে ইতালিতে প্রেরণ, গ্রেফতার ৭
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
রংপুরে প্রাথমিক শিক্ষিকার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
রংপুরে প্রাথমিক শিক্ষিকার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী