জামায়াতের আমির, নায়েবে আমির ও সেক্রেটারি জেনারেলসহ ৯ জন আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৭, ২১:৪৫আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ০৯:৫৯

জামায়াতের আমির, নায়েবে আমির ও সেক্রেটারি জেনারেল

জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ, নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ ৯ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাত ৯টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৬ জন জামায়াত নেতা। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার শেখ নাজমুল আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন বৈঠক করার সময় মকবুল আহমাদসহ জামায়াতের ৬ নেতাকে আটক করা হয়েছে। তাদের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

আটক জামায়াত নেতাদের মধ্যে বাকিরা চট্টগ্রাম অঞ্চলের। তারা হলেন চট্টগ্রাম মহানগর আমির মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর সেক্রেটারি নজরুল ইসলাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জাফর সাদিক। এছাড়াও তাদের সঙ্গে আরও তিন ব্যক্তিকে আটক করে গোয়েন্দা পুলিশ। তারা হলেন সেক্রেটারি জেনারেল ডা.শফিকুর রহমানের একজন সহযোগী নজরুল ইসলাম, বাড়িটির মালিক ও দারোয়ান।

এদিকে তাদের আটকের খবর নিশ্চিত করা হয়েছে জামায়াতের পক্ষ থেকেও। দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. রিদওয়ানুল্লাহ শাহেদি বাংলা ট্রিবিউনকে জানান, ‘ আমিরে জামায়াতসহ ৯ জনকে আটক করা হয়েছে। উত্তরার একটি বাড়ি থেকে তারা আটক হয়েছেন।’

গত বছরের ১৭ অক্টোবর একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দল জামায়াতে ইসলামীর তৃতীয় আমির হিসেবে শপথ গ্রহণ করেন মকবুল আহমাদ।
জামায়াতে ইসলামীর রুকনরা গোপন ভোটের মাধ্যমে ২০১৭-২০১৮-২০১৯ কার্যকালের জন্য মকবুল আহমাদকে আমির হিসেবে নির্বাচিত করেছিলেন।
এর আগে জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীকে গ্রেফতারের পর প্রায় ৬ বছরেরও বেশি সময় ধরে তিনি দলটির ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করছিলেন। তখন তিনি আত্মগোপনে থেকেই দল পরিচালনা করেছেন।

/এআরআর/ এসটিএস/টিএন/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী