রাত ৮টায় খালেদা-সুষমা বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৭, ১১:১৯আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১২:৪৫

২০১৪ সালের ২৭ জুন হোটেল সোনারগাঁওয়ে খালেদা জিয়া ও সুষমা স্বরাজ (ফাইল ফটো)

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে আজ (রবিবার) রাত ৮টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জানা গেছে, রবিবার দুপুরে ২৪ ঘণ্টার সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় পৌঁছে তিনি হোটেল সোনারগাঁওয়ে উঠবেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার রবিবার সকাল ১১টার দিকে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শামসুদ্দিন দিদার জানান, খালেদা জিয়ার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ।

বিএনপি নেতারা গতকাল শনিবারই জানিয়েছিলেন, সুষমার সঙ্গে বৈঠকে বর্তমানে রোহিঙ্গা সংকট, আঞ্চলিক সম্পর্ক বৃদ্ধি এবং আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

গতকাল শনিবার রাতে বিএনপির বিশেষ দায়িত্বপ্রাপ্ত সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এর আগে যখন এসেছিলেন তখনও বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এক বছর পরেই জাতীয় নির্বাচন। ২০১৪ সালের নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের নেতিবাচক ভূমিকায় বাংলাদেশে একতরফা নির্বাচন হওয়ার অভিযোগ আছে। এছাড়া প্রায় ৬ লাখের ওপর রোহিঙ্গা নাগরিক মায়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এসব ভূ-রাজনৈতিক প্রেক্ষিতে সুষমার স্বরাজের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের দেখা হওয়াটাই স্বাভাবিক।’

আরও পড়ুন:
প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন: রোহিঙ্গা ইস্যু নিয়ে ২০ মিনিট আলাপ


/এটিএস/এসএনএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী