খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে আশ্বাস দিয়েছেন আইজিপি: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৭, ১০:১৫আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১০:৪০

খালেদা জিয়া (ফাইল ছবি) মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিতে কিছুক্ষণের মধ্যে কক্সবাজারের উদ্দেশে রওনা দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই সফরে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসনের বাড়ির সামনে সাংবাদিকদের এ খবর জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘পুলিশের মহাপরিদর্শক আমাদের আশ্বস্ত করেছেন, বিএনপি চেয়ারপারসনের যে নিরাপত্তা তা নিশ্চিত করবেন তারা। একইসঙ্গে তার এই সফর যেন সুন্দরভাবে সম্পন্ন হয় সেক্ষেত্রেও তাদের সহযোগিতা থাকবে।’
শরণার্থীদের ত্রাণ সহায়তা দিতে যাওয়ার সময় পথিমধ্যে সরকারের সব ধরনের সহযোগিতা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। তার ভাষ্য— ‘দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী চিকিৎসা শেষে বিদেশ থেকে আসার পরই সিদ্ধান্ত নিয়েছেন রোহিঙ্গাদের দেখতে যাবেন ও ত্রাণ বিতরণ করবেন। তার এই সিদ্ধান্ত নেতাকর্মীদের মধ্যে অত্যন্ত আশার সৃষ্টি করেছে।’

খালেদা জিয়ার সফর শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে তার বাড়ির বাইরে আসেন মির্জা ফখরুল। তিনি বলেছেন, ‘আশা করি, আমাদের দলের নেতাকর্মীরা দীর্ঘদিন পর তাদের নেত্রীকে সামনে থেকে দেখবেন। বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে দলের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাবেন। এ পর্যায়ে জেলা পর্যায়ের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।’

এ সময় আরও ছিলেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুলু ও বরকতউল্লাহ বুলু।

/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি