আনিসুল হকের মতো ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছে আ. লীগ

পাভেল হায়দার চৌধুরী
০৩ ডিসেম্বর ২০১৭, ২২:২৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ০৯:৩০

ডিএনসিসি উপ-নির্বাচন-আ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে প্রয়াত মেয়র আনিসুল হকের মতো ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এই উপ-নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থী দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে চায় দলটি। তবে, এখনও এ ব্যাপারে চূড়ান্ত আলোচনা হয়নি বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির নীতি-নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা। তারা বলেন, দলের বিজয় নিশ্চিত করতে পরিচ্ছন্ন প্রার্থী খুঁজে বের করার ব্যাপারে দ্বিমত নেই আওয়ামী লীগের ভেতরে।

আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকমণ্ডলীর দুই সদস্য জানান, উত্তর সিটিতে শেষপর্যন্ত মেয়র হিসেবে প্রার্থী বেছে নিতে পারে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের কোনও ব্যক্তিত্বকেও। আনিসুল হকের পরিবারের সদস্যদের নিয়েও দলের কারও কারও মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। আওয়ামী লীগের নীতি-নির্ধারণী সূত্রগুলো বলছে, এ রকম পরিস্থিতিতে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে পরিবারকে প্রাধান্য দেওয়া হয়। আনিসুল হকের পরিবারের সদস্যদের মধ্যেও প্রার্থী খোঁজা হতে পারে।   

এদিকে আওয়ামী লীগের দুই নেতা সালমান এফ রহমান ও সাবের হোসেন চৌধুরীর ব্যাপারে গুঞ্জন রয়েছে। তবে নীতি-নির্ধারণী অনেক নেতা বলেন, এই দুই জনের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা একবারেই নেই। এরপরও প্রার্থী খুঁজে বের করতে জটিলতা হবে না। মনোনয়নপ্রত্যাশী  অনেকে আছেন।   

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা উত্তর সিটির উপ-নির্বাচনে অতীতের মতোই পরিচ্ছন্ন, জনপ্রিয় প্রার্থীকেই বেছে নেবে আওয়ামী লীগ।’ তিনি বলেন, ‘প্রার্থী মনোনয়ন দেবে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড। চূড়ান্ত সিদ্ধান্ত সেখান থেকেই আসবে।’

জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, ‘মাত্র দুই দিন আগে মেয়র আনিসুল হক মারা গেছেন। এখনই এ বিষয়ে কথা বলতে চাই না। শোকটা অন্তত শেষ হোক।’ তিনি বলেন, ‘অবশ্যই আওয়ামী লীগ অতীতের মতো  ক্লিন ইমেজের প্রার্থীকেই মনোনয়ন দেবে।’

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশেনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) লন্ডনে মৃত্যুবরণ করেন।

আইন অনুযায়ী, ফেব্রুয়ারির ভেতরে ঢাকা উত্তর সিটির করপোরেশনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিটি করপোরেশন আইন অনুযায়ী কোনও সিটির জনপ্রতিনিধির আসন শূন্য হলে ওই দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্য-বাধকতা রয়েছে। সেই হিসেবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে উত্তর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। 

/এমএনএইচ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম: রিজভী
মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম: রিজভী
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও চিনবেন কীভাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও চিনবেন কীভাবে
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী