মেয়র প্রার্থী মনোনয়নে জাতীয় ঐক্যের প্রতিফলন চায় বিএনপি!

সালমান তারেক শাকিল
০৩ ডিসেম্বর ২০১৭, ২২:৩১আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ২০:৪০

 

ডিএনসিসি উপ-নির্বাচন-বিএনপি আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের শূন্যপদে উপ-নির্বাচনে প্রার্থিতা নিয়ে পরিকল্পনা করছে বিএনপি। উপনির্বাচনে প্রার্থী নির্ধারণ-প্রক্রিয়ায় এবার ভিন্ন কৌশলের চিন্তা-ভাবনা রয়েছে দলটির। এ ক্ষেত্রে ক্ষমতাসীন দল ও জোটের বাইরে অন্যান্য দলের সঙ্গে সমন্বয় করে জাতীয় ঐক্যের একটি প্রতিফলন দেখা যেতে পারে বলে দলের চেয়ারপারসন কার্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে। তবে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন থেকে ফিরে এলে বিষয়টি চেয়ারপারসন খালেদা জিয়ার সামনে উত্থাপিত হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হবে।

সংশ্লিষ্ট বিএনপি নেতারা বলছেন, মেয়র আনিসুল হক সদ্য প্রয়াত হয়েছেন। এই ক্ষত শুকানোর আগেই নির্বাচন নিয়ে কথা বলা অশোভন।

বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, ডিএনসিসি মেয়রের পদটি হঠাৎ করেই শূন্য হয়েছে। এ কারণে প্রার্থী প্রস্তুত করতে কয়েকটি বিষয় সামনে রাখতে পারেন খালেদা জিয়া। বিশেষ করে, ২০১৫ সালে অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ বর্তমানে পরিবর্তিত হয়েছে। এই পরিবর্তিত সময়ের বিষয়টিও প্রার্থী নির্ধারণে ভূমিকা রাখবে।

সূত্র আরও জানায়, ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রয়াত আনিসুল হককে ব্যবসায়ী থেকে মেয়র প্রার্থী করেছিল। সেদিক থেকে এবারও ক্ষমতাসীনদের সিদ্ধান্ত দেখে প্রার্থী নির্ধারণ হতে পারে বিএনপির। ২০১৫ সালে বিএনপির পক্ষ থেকে তরুণ ব্যবসায়ী তাবিথ আউয়াল প্রার্থী হলেও এবার চিত্র ভিন্ন দেখা যেতে পারে। যদিও এ বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হলে তাবিথ আউয়াল ‘দেশের বাইরে আছেন’ বলে জানান  এই প্রতিবেদককে। মেয়র আনিসুল হকের মৃত্যুতে শোক জানিয়ে তিনি বলেন, ‘এই সময়টি শোক প্রকাশের।’

বিএনপির একটি সূত্র ধারণা করছে, সম্প্রতি প্রকাশিত প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে আবদুল আউয়াল মিন্টুর পরিবারের সদস্যদের নাম আসায় এর প্রভাব পড়তে পারে প্রার্থী নির্বাচনে। এই কেলেঙ্কারিতে নাম এসেছে, বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু, তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়াল ও ছেলে তাবিথ মোহাম্মদ আউয়াল, তাফসির মোহাম্মদ আউয়াল, তাজওয়ার মোহাম্মদ আউয়ালের। এটি এখনও নিশ্চিত নয় যে, আদৌ এর প্রভাব পড়বে কিনা। তবে বিএনপির একজন ভাইস চেয়ারম্যান মনে করেন, ‘প্রথম নির্বাচনে ভালো ফলই এসেছিল তাবিথ আউয়ালের পক্ষে।’

জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনে উপ-নির্বাচন যদি হয়, দল যদি সিদ্ধান্ত নেয় নির্বাচনে যাওয়ার, তাহলে তো প্রার্থী আছেই। এটা নিয়ে ভাবার কিছু নেই। তবে সবচেয়ে বড় কথা, দল কী মনে করে। পার্টির সিদ্ধান্তই চূড়ান্ত। আর আনিসুল হক মারা গেছেন মাত্র। নির্বাচন নিয়ে আলোচনার অনেক সময় আছে।’

চেয়ারপারসন কার্যালয়ের একটি ঘনিষ্ঠসূত্র মনে করে, এখনও আলোচনা শুরু হয়নি। তবে ইতোমধ্যে কার্যালয়ে যে পরিবেশ বিরাজ করছে, তাতে ডিএনসিসি নির্বাচনে পরিকল্পিতভাবে জাতীয় ঐক্যের প্রতিফলন দেখা যেতে পারে।

এ প্রসঙ্গে ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘এখনও আলোচনা হয়নি। তাই বলা যাচ্ছে না, কী হবে। আগে দলের নীতি-নির্ধারকরা বসবেন, এরপরই এ নিয়ে বলা যাবে।’ তবে চট্টগ্রাম বিভাগের  প্রভাবশালী এই নেতা যুক্ত করেন, ‘বিএনপি যেহেতু স্থানীয় সরকারের নির্বাচনগুলোয় অংশ নিয়েছে, ডিএনসিসিতেও অংশ নেবে; এটা বলা যায়।’

প্রার্থী নির্ধারণে জাতীয় ঐক্যের কোনও প্রতিফলন ঘটবে কিনা, এমন প্রশ্নের জবোবে নোমান বলেন, ‘ঐক্য তো কৌশলগত বিষয়। ঐক্য মৌলিক ব্যাপার, ঐক্য হচ্ছে আপস ফর্মুলা। এটা বিএনপি করবে কিনা, আমি বলতে পারব না।’

বিএনপির সিনিয়র আরেক নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাবিথের সম্ভাবনা থাকতে পারে, আবার পরিবর্তিত পরিবেশের কারণে নতুন চিন্তাও আসতে পারে। আগের চেয়ে পরিবেশ পরিবর্তিত হয়েছে। সরকার ইচ্ছে করলেই জোর করে নির্বাচন দিয়ে জিতে যেতে পারবে না। ফলে, নিশ্চতভাবেই পরিকল্পনায় নতুন কোনও দিক উন্মোচিত হবে।’

দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘এখনও ডিএনসিসি নির্বাচনের বিষয়টি আলোচনাতেই আসেনি। আগের প্রার্থী ভালো করেছিলেন, এখন নতুন উদ্যোগের বিষয়ে কি হবে, তা বলার সুযোগ নেই।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য ধারণা করছেন, প্রার্থী নির্ধারণের বিষয়ে মহাসচিবের আগে কেউ-ই খালেদা জিয়ার সামনে বিষয়টি তুলবেন না। সোমবার চীন থেকে মহাসচিব দেশে ফিরলে চেয়ারপারসনের সঙ্গে দেখা হওয়ার পরই এ বিষয়ে আলোচনা হবে।

দলের স্থায়ী কমিটির প্রবীণ একজন সদস্যের ভাষ্য, আওয়ামী লীগ আগে প্রার্থী করুক, এরপর আমাদের চূড়ান্ত হবে। প্রার্থী নির্ধারণের কৌশল রয়েছে। এই কৌশলের আগে অনেকের নামই আলোচনায় আসবে।

তবে শামসুজ্জামান দুদু মনে করেন, দুই/একদিনের মধ্যে আলোচনা শুরু হবে। জাতীয় ঐক্যের প্রতিফলনও দেখা যেতে পারে। তবে চূড়ান্তভাবে কিছু বলার সুযোগ একেবারেই নেই।

প্রার্থী নির্ধারণ বিষয়ে ব্যাপারে জানতে চাইলে বিএনপির মনোনয়ন বোর্ড ও স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘মেয়র আনিসুল হক সদ্য প্রয়াত হয়েছেন। এরই মধ্যে এসব নিয়ে তাড়াহুড়ো করলে খারাপ দেখা যায়। আগে নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করবে, এরপর নিয়ম অনুযায়ী দল কাজ শুরু হবে।’

আরেক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এখনও আলোচনা শুরু হয়নি। শিডিউল ঘোষণা হবে, দলে আলোচনা হবে, এরপরই প্রার্থী কে হবেন, এ নিয়ে কথা বলা যাবে।’

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
সর্বশেষ খবর
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত