বিচারকের কুশপুত্তলিকা পুড়িয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৮, ২৩:০৫আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ২৩:১৬

আদালতের এক বিচারকের কুশপুত্তলিকা পুড়িয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা

রাজধানীর বকশিবাজারে অস্থায়ী আদালতের এক বিচারকের কুশপুত্তলিকা পুড়িয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১০ জানুয়ারি) বিকাল ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তখন বিক্ষোভ করে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত যান নেতাকর্মীরা।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান এই বিক্ষোভের কথা জানান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারক ড. আক্তারুজ্জামান ম্যাডামকে (খালেদা জিয়া) অনেক কিছু বলেছেন। এর প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা কুশপুত্তলিকা দাহ করেছে।’

বিক্ষোভে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম রুমন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আবু তাহের, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান সাগর ও জামাল, ঢাকা কলেজের সিনিয়র সহ-সভাপতি এইচএম রাশেদ, ঢাকা কলেজের যুগ্ম সম্পাদক রাসেল মোল্লা, একই প্রতিষ্ঠানের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন চৌধুরী, তিতুমীর কলেজের পরিকল্পনা সম্পাদক রিমু হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাশেদুজ্জামান ও আবদুর রশিদ, এসএম হলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হিমেল, ঢাকা কলেজের যুগ্ম সম্পাদক আবু সাঈদ।

ছাত্রদল নেতা আসাদুজ্জামান আসাদ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

/এসটিএস/টিএন/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের