বাম-প্রগতিশীলদের একক প্রার্থী জোনায়েদ সাকি

সালমান তারেক শাকিল
১৫ জানুয়ারি ২০১৮, ২৩:৫৫আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ০৩:০৯

 

জোনায়েদ সাকি (ছবি- সংগৃহীত) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ নির্বাচনে বাম-গণতান্ত্রিক ও প্রগতিশীল দলগুলোর পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে। আগামী বুধবার (১৭ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হবে। সোমবার (১৫ জানুয়ারি) রাতে কয়েকটি বাম দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত বাম দলগুলোর একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ে বৈঠক শুরু হয়ে রাত ৯ টায় শেষ হয়। বৈঠকে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল। তিনি জানান, জোনায়েদ সাকিকে একক প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিপিবি-বাসদ এ সিদ্ধান্তে একমত পোষণ করেছে। আগামী দিনে অন্যান্য নির্বাচনেও একক প্রার্থী দেওয়ার চেষ্টা করা হবে।   

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘ডিএনসিসি নির্বাচনে আমরা একক প্রার্থী দেব। আমরা প্রেস কনফারেন্স করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবো। বাম শক্তিগুলো একক প্রার্থী দেবে। এই সকল দলের প্রার্থী হিসেবে জোনায়েদ সাকি নির্বাচনে লড়াই করবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের নির্বাচন সাকি করবেন। বৃহত্তর ঐক্যের স্বার্থে জোনায়েদ সাকিকে প্রার্থী করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে জোনায়েদ সাকি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকার নাগরিকদের জীবনযাত্রার পরিবর্তনের যে আকাঙ্ক্ষা আছে তা বাস্তবায়ন করতে চাই।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি