আগামী দিনে দলের সঙ্গে বেইমানি না করতে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘যারা এক পা এদিকে, আরেক পা অন্যদিকে, তাদের বলছি, একবার ক্ষমা করেছি। আর না। ক্ষমা বারবার না। বিপদ সবাইকে একসঙ্গেই মোকাবিলা করতে হবে।’
শনিবার দুপুরে হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত কেন্দ্রীয় নির্বাহী সভায় সভাপতি হিসেবে উদ্বোধনী বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে দলের চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘আমি যেখানেই থাকি না কেন, আপনাদের সঙ্গেই আছি, আপনাদের সঙ্গেই থাকব।’
প্রায় সোয়া এক ঘণ্টার বক্তব্যে খালেদা জিয়া বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পুরো বক্তব্যের প্রথম অংশে সরকারের সমালোচনার নানা দিক তুলে ধরেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘আমাকে ভয়-ভীতি দেখিয়ে কোনও লাভ নেই। কিছু করতে পারবে না। অতীতেও আমাকে ভয়-ভীতি, লোভ দেখিয়ে কোনও লাভ হয়নি।’
বিস্তারিত আসছে...








