আবারও জাতীয় ঐক্যের ডাক দিলেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৯

সভায় বক্তব্য রাখছেন খালেদা জিয়া, ছবি: ফোকাস বাংলা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবারও জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজকে গণতন্ত্রের জন্য জাতীয় ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন।’

রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত বিএনপির নির্বাহী কমিটির সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

খালেদা জিয়া বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গতে তুলতে হবে। তবে এই আন্দোলন হবে শান্তিপূর্ণ। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বিএনপি, ২০ দলীয় জোটের নেতাকর্মীরা সবাই মিলে জাতীয় ঐক্য গড়ে তুলি।’

এসময় তিনি দেশের আপামর জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমি দেশের মানুষের সঙ্গে আছি। দেশের মানুষের সঙ্গেই থাকবো। অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শান্তিপূর্ণ কর্মসূচিতে আমি দেশের মানুষকে আহ্বান করবো, আসুন, আপনারা এবং ২০ দলীয় জোট মিলে জাতীয় ঐক্য গড়ে তুলি। দেশকে রক্ষা করি। গণতন্ত্রকে রক্ষা করি।’

খালেদা জিয়া বলেন, ‘দেশটাকে সুন্দর গড়ে তুলতে হবে। এজন্য অনেক লোকের প্রয়োজন। আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলবো।’

প্রসঙ্গত, ২০১৬ সালে হলি আর্টিজানে জঙ্গি হামলার পর খালেদা জিয়া জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলেন। ওই সময় তিনি তেমন সাড়া পাননি।

 

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি