সংবিধান থেকে এক চুলও নড়া হবে না: খাদ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪৩

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম (ফাইল ছবি) সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে হবে। সংবিধান থেকে এক চুলও নড়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার দলের জাতীয় নির্বাহী কমিটির সভায় যেসব শর্ত দিয়েছেন তার কোনোটাই পূরণ হওয়ার না। সংবিধান থেকে এক চুলও নড়া হবে না।’

রবিবার (৪ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। কারা নির্বাচনে অংশগ্রহণ করলো আর কারা করলো না সেদিকে সরকার তাকাবে না। কারও জন্য জাতীয় নির্বাচন থেমে থাকবে না।’

বিএনপি নেতাদের সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, ‘তারা সবসময় একটা কথা বলে নিম্ন আদালত সরকারের অধীনে। সব ফরমায়েশি রায় বিএনপি আমলে হয়েছে, আমাদের আমলে না। আওয়ামী লীগের আমলে বিচার বিভাগ স্বাধীন। অহেতুক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে তারা। নির্বাচনের বছরে এসে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে বিএনপি।’

কামরুল ইসলাম বলেন, ‘এতো বছর ধরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা চলছে। বারবার দেরি করে অহেতুক বিলম্ব করেছে তারা। তাদের উদ্দেশ্যই ছিল নির্বাচনের বছরে এই রায় নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা।’

বিএনপি নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা যতই টালবাহানা করুন, যতই বিলম্বিত করুন না কেন, নির্বাচন যথা সময়েই হবে। নির্বাচন বাধাগ্রস্ত করার সুযোগ আপনাদের নেই। মামলার রায় আদালতের বিষয়। আদালত ভালো জানেন রায় কী হবে। রায়কে কেন্দ্র করে কোনও অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করলে এর পরিমাণ ভয়াবহ হবে। সেদিন আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের পরিচয় দিয়েছে, এরপর আর দেবে না। আমরা কোনও ছাড় দেবো না।

আরও পড়ুন:
বঙ্গবন্ধু আরও ৩-৪ বছর সময় পেলে দেশ পিছিয়ে থাকতো না: প্রধানমন্ত্রী

/এসও/এসএনএইচ/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু