ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার দাবি বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৮, ১২:৪৮আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৩:০৫

খালেদা জিয়া কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে।

তিনি বলেন, গতকালই (রবিবার) বলেছিলাম, বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ। এখন তার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। তার হাত-পা ও কোমরের ব্যথা আরও  বেড়েছে।’

সোমবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার স্বাস্থ্য যে আগের চেয়ে খারাপ— তা কীভাবে নিশ্চিত হলেন, প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরিবারের সদস্যরা কিছু দিন পর পর তার সঙ্গে দেখা করেন। তাদের মাধ্যমে আমরা তার অসুস্থতার কথা জানতে পেরেছি। এছাড়া, সব সময় তো সোর্স প্রকাশ করতে হয় না।’

খালেদা জিয়াকে অবিলম্বে তার পছন্দ অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে রিজভী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হাঁটু ও পায়ের সমস্যায় ভুগছেন এ তথ্য জানিয়ে রিজভী বলেন, ‘নির্জন, পরিত্যক্ত ও স্যাঁতসেঁতে অস্বাস্থ্যকর পরিবেশে তাকে রাখা হয়েছে। তাকে দেওয়া বিছানা-বালিশ অর্থপেডিকের একজন রোগীর জন্য অনুপযোগী। সরকারি মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা অর্থপেডিকের বেড দেওয়ার সুপারিশ করলেও এখনও তাকে সেই বেড দেওয়া হয়নি।’

জরুরি ভিত্তিতে খালেদা জিয়ার এমআরআইসহ উন্নত চিকিৎসার দরকার বলে উল্লেখ বিএনপির এই নেতা বলেন, ‘বারবার বলার পরেও কারাকর্তৃপক্ষ বিষয়টিকে উপেক্ষা করছে। ক্ষমতাসীনদের দাপটে কারাকর্তৃপক্ষ তাদের মুঠোবন্দি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছ—সরকার দেশনেত্রীকে এক অবনতিশীল স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলে রাখার জন্যই কারাকর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। বিষয়টি গভীর উদ্বেগের ও বন্দি নির্যাতনের শামিল।’

আগে পরিবারের সদস্যরা সাতদিন পরপর খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেও এখন ১০ দিন পর দেখা করার নির্দেশ হতে যাচ্ছে বলে দাবি করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এর উদ্দেশ্যই হচ্ছে তাকে মানসিকভাবে যন্ত্রণা দেওয়া। দেশনেত্রীর সুচিকিৎসা নিয়ে কারাকর্তৃপক্ষের টালবাহানা অত্যন্ত রহস্যজনক। সরকারের নির্দেশেই কারাকর্তৃপক্ষ বেগম জিয়ার প্রতি  নিষ্ঠুর ও অমানবিক আচরণ করছে।’

‘কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করতে না পারায় হতাশায় ডুবছে। লন্ডন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, কোটা নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল সাহসী পদক্ষেপ।’ ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন নিয়ে পরাজিত হওয়ায় এখন আপনারা বেসামাল হয়ে পড়েছেন। দিশেহারা হয়ে প্রতিদিন আপনারা বকবক করছেন বেশরমের মতো।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, গোলাম আকবর খন্দকার, বিএনপির সহদফতর সম্পাদক মুনির।

 আরও পড়ুন:

বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চায় বিএনপি

/এএইচআর/ এপিএইচ/
সম্পর্কিত
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হবে মেধার ভিত্তিতে: মির্জা ফখরুল
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
তৃণমূলে জোরদার প্রচারণা, কিন্তু প্রার্থী কেন ঘোষণা করছে না বিএনপি
সর্বশেষ খবর
স্মার্টফোনের স্পিকারের আওয়াজ কমে গেছে? ঘরে বসেই পরিষ্কার করার সহজ উপায়
স্মার্টফোনের স্পিকারের আওয়াজ কমে গেছে? ঘরে বসেই পরিষ্কার করার সহজ উপায়
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কারবাল?
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কারবাল?
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হবে মেধার ভিত্তিতে: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হবে মেধার ভিত্তিতে: মির্জা ফখরুল
‘আমরা মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি’
‘আমরা মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি’
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন