‘ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে যারা বিতর্ক করে তারা ‌আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৮, ১১:২৫আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৩:১৬

শ্রদ্ধা জানাচ্ছেন ওবায়দুল কাদের, ছবি: ফোকাস বাংলা যারা বাংলাদেশের ইতিহাসের মীমাংসিত বিষয়গুলো অস্বীকার ও বিতর্ক করে  তারা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৭ এপ্রিল) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মুজিবনগর দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও ৭ মার্চের ভাষণ স্বাধীনতার সত্যিকারের ঘোষণা, যা বাঙালি জাতীয়তাবাদের সংগ্রামের ঘোষণা হিসেবে সর্বাত্মক স্বীকৃত। সেই দিবস এবং মুজিনগর দিবস যারা পালন করে না তাদের রাজনীতি হচ্ছে ইতিহাসের মীমাংসিত বিষয়গুলোকে অস্বীকার করা। আর ইতিহাসের মীমাংসিত বিষয়কে নিয়ে যারা বিতর্ক ও অস্বীকার করে তারা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।’

শ্রদ্ধা জানাচ্ছেন ওবায়দুল কাদের, ছবি: ফোকাস বাংলা তিনি বলেন, ‘আমরা বারবার লক্ষ করছি, বাংলাদেশের বড় একটি দল, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে না। নির্বাচন এলে কেউ কেউ দেখানোর চেষ্টা করে তারা মুক্তিযুদ্ধের প্রতি কতটা কমিটেড। এখানেই আমাদের সংশয় ও প্রশ্ন থেকে যায়।’

/পিএইচসি/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি