খালেদা জিয়ার জীবন নিয়ে শঙ্কায় বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৮, ১৩:৫৪আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৪:০৪

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘আমরা তার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশের পরও কারাকর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নিচ্ছে না। কারাবন্দি করার পর থেকে এখন পর্যন্ত তার সঙ্গে  কারাকর্তৃপক্ষ ও সরকার যে ধরনের আচরণ করেছে এবং চিকিৎসা নিয়ে যে টালবাহানা করছে তাতে আমরা তার জীবন নিয়ে গভীর শঙ্কায় আছি।’

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়াকে যথাযথ মর্যাদায় চিকিৎসা দেওয়া হচ্ছে- স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যকে ডাহা মিথ্যাচার উল্লেখ রিজভী বলেন, ‘সরকারি মেডিক্যাল বোর্ড দেশনেত্রীকে অর্থপেডিক বেড দেওয়াসহ তার চিকিৎসার জন্য যেসব সুপারিশ করেছিল তা এখনও পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। কারাগারে খালেদা জিয়ার কোনও চিকিৎসাই হচ্ছে না। ব্যক্তিগত চিকিৎসকদের সেবা থেকেও তিনি বঞ্চিত। এর পেছনে সরকারের গভীর কোনও চক্রান্ত রয়েছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তো চাইবেন তার রাজনৈতিক প্রতিপক্ষকে ধ্বংস করতে। খালেদা জিয়াকে কারারুদ্ধ রেখে জুলুম নির্যাতন করছেন, চিকিৎসা করতে দিচ্ছেন না, শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছেন তিনি। এখন তার পরবর্তী টার্গেট তারেক রহমান।'

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলার চলমান কর্মসূচি শেষ হলে কেন্দ্রীয় নেতারা আলোচনা করে ঢাকায় কর্মসূচি ঘোষণা করবে বলেও জানান রুহুল কবির।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন প্রমুখ।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, সারা দিনে যেসব কর্মসূচি আছে
‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষকই নন, তিনি বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক’ 
ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে বিএনপি সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বশেষ খবর
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
ইতিহাস গড়ে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার ইলন মাস্ক
ইতিহাস গড়ে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার ইলন মাস্ক
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয়, পোশাকে ফুটে উঠলো বাংলাদেশ
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয়, পোশাকে ফুটে উঠলো বাংলাদেশ
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না