খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৮ দিনের কর্মসূচি বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৮, ১২:২৮ আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১২:৫৫

বিএনপির সংবাদ সম্মেলন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আটদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আটদিনের মধ্যে একদিন বিএনপি কেন্দ্রীয়ভাবে ও বাকি সাতদিন দলটির সহযোগী ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হবে।  

রবিবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ (২২ এপ্রিল) ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হবে। আগামীকাল ২৩ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল, ২৫ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন, ২৬ এপ্রিল সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, ২৭ এপ্রিল শুক্রবার বাদজুমা খালেদা জিয়ার মুক্তি ও রোগ নিরাময়ের জন্য মিলাদ মাহফিল, ২৮ এপ্রিল সারাদেশে যুবদলের বিক্ষোভ মিছিল, ২৯ এপ্রিল সারাদেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল বের করবে।

এছাড়া ১ মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করা হয়েছে বলেও জানানো হয়েছে। 

/এএইচআর/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
জুলাই সনদ বাস্তবায়ন: আবারও আলোচনায় ‘নোট অব ডিসেন্ট’
সরকার ও বিরোধী দলে ঐক্য না থাকলে কারও রক্ষা হবে না: রিজভী
‘সেই ঐক্য আবার ষড়যন্ত্র করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
সর্বশেষ খবর
সবুজের গভীরে লুকিয়ে থাকা লাউয়াছড়ার পথে মিলবে বিপন্ন উল্লুকের ডাক
সবুজের গভীরে লুকিয়ে থাকা লাউয়াছড়ার পথে মিলবে বিপন্ন উল্লুকের ডাক
সরকারিভাবে ২৭৯ জনের ব্রুনেইয়ে চাকরির সুযোগ, আবেদনের বাকি ১ দিন
সরকারিভাবে ২৭৯ জনের ব্রুনেইয়ে চাকরির সুযোগ, আবেদনের বাকি ১ দিন
দানাদার সুজি লাড্ডু, যা মুখে দিলেই মিলিয়ে যাবে মিষ্টি স্বাদ
দানাদার সুজি লাড্ডু, যা মুখে দিলেই মিলিয়ে যাবে মিষ্টি স্বাদ
‘ব্রোঞ্জ বুট’ যে পুরস্কার, জানতেনই না বেলিংহাম!
‘ব্রোঞ্জ বুট’ যে পুরস্কার, জানতেনই না বেলিংহাম!
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন