বার্নিকাটের বাসায় আ. লীগ নেতাদের বৈঠক

পাভেল হায়দার চৌধুরী
৩০ এপ্রিল ২০১৮, ২৩:৩৮আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ২৩:৪০

মার্শা বার্নিকাট  (ফাইল ছবি: সংগৃহীত) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বাসায় বৈঠক করেছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। সোমবার (৩০ এপ্রিল) রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পদাক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়। এতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আঞ্চলিক রাজনৈতিক ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দুই সিটি নির্বাচন নিয়ে আলোচনা হয় বৈঠকে। তবে আওয়ামী লীগের নেতারা বৈঠকটিকে সৌজন্যমূলক নৈশভোজ বলে দাবি করেছেন।   

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, নৈশভোজ শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে মার্শা বার্নিকাটের পাঁচ মিনিট একান্ত বৈঠক হয়। বৈঠকে  ওবায়দুল কাদের ছাড়াও উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাম্বাসেডর মো. জমির, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, ফারুক খান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ও যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল অ্যাফেয়াস সেকেন্ড সেক্রেটারি কাজী রহমান দস্তগীর ও জ্যাকব জে লেভিনসহ দূতাবাসের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত একজন সদস্য বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন,  রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু, যুক্তরাষ্ট্রে সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও আসন্ন দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কথা হয়েছে। সিটি নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তাষ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত।’ তিনি বলেন, ‘মার্শা বার্নিকাট আমাদের বলেছেন, গাজীপুর সিটি করপোরশেন নির্বাচন দেখতে গিয়েছিলেন। প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন। নির্বাচন পরিবেশ তার কাছে সন্তোষজন মনে হয়েছে বলেও তিনি জানিয়েছেন।’

/এমএনএইচ/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
সর্বশেষ খবর
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত