খুলনা থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৮, ২২:০০আপডেট : ১৫ মে ২০১৮, ২২:১৪

ওবায়দুল কাদের (ফাইল ছবি) ওবায়দুল কাদের (ফাইল ছবি) বিএনপি জনগণের মনোভাব বুঝতে ভুল করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি জনগণের মতকে মিসলিড করেছে। তারা সবসময় মনে করতো জনগণ তাদের ভোট দেওয়ার জন্য প্রস্তুত ও মুখিয়ে আছে। কিন্তু খুলনা থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। খুলনার অন্য অঞ্চলে আওয়ামী লীগের বিজয়ের রেকর্ড থাকলেও শহরাঞ্চলে তেমন ছিল না। এবার দেখুন ভোটের অবস্থা।’

মঙ্গলবার (১৫ মে) রাতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের কারণে মানুষ নৌকায় ভোট দিয়েছে। মানুষ তো বোকা নয়। বিএনপি ক্ষমতায় থাকাকালে উন্নয়নের কোনও দৃষ্টান্ত রয়েছে যে তার জন্য ভোট চাইতে পারে।’

তিনি আরও বলেন, ‘আজকের এই দিনে মানুষ বিএনপির লিপ সার্ভিসকে ভোট দেবে। মানুষ কী তাদের ফ্রি স্টাইল বক্তব্য দেখে ভোট দেবে, নাকি কাজ দেখে দেবে? খুলনা থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। তারা সব নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ করে। এটা তাদের পুরনো ভাঙা রেকর্ড। হেরে গিয়ে প্রলাপ বকা ছাড়া তাদের আর কী করার আছে। নির্বাচনে তারা হেরে গেছে। ইনশাআল্লাহ আমরা বিজয়ের পথে।’

ওবায়দুল কাদের বলেন, ‘কোনও নিরপেক্ষ পর্যবেক্ষক আজকের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেননি। নির্বাচন কমিশন বলেছে বিএনপির অভিযোগ সঠিক নয়। বিএনপি ১০০ ভোটকেন্দ্র নিয়ে অহেতুক অভিযোগ তুলেছে, যার জবাব নির্বাচন কমিশন দিয়েছে।’

/পিএইচসি/এএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি