বিএনপির হাঁটুতে ব্যথা হয়ে গেছে, খেই হারিয়ে ফেলেছে: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৮, ১৪:৪৬আপডেট : ১৯ জুন ২০১৮, ১৪:৪৮

আলোচনা সভায় বক্তব্য রাখছেন ড. হাছান মাহমুদ (ছবি: সাদ্দিফ অভি) আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির হাঁটুতে ব্যথা হয়ে গেছে! তাই তারা কোনও আন্দোলনের ঘোষণা দিয়েও এগোতে পারে না। কারণ এই দল থেকে বলা হচ্ছে, ঈদের পরে আন্দোলন। অবশ্য কোন ঈদ তা তারা বলেন না। এগুলো ২০১০ সাল থেকে শুনে আসছি।’ মঙ্গলবার (১৯ জুন) দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে তিনি এসব বলেন। সেখানে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

সেনাবাহিনীর ওপর খালেদা জিয়ার আস্থা নেই দাবি হাছান মাহমুদের। তার মন্তব্য, ‘তিনি সাবেক সেনাপ্রধানের স্ত্রী। জীবনের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন ক্যান্টনমেন্টে। কিন্তু এখন সরকারের পক্ষ থেকে সিএমএইচে চিকিৎসা নিতে বলা হলেও উনি সেখানে যেতে চান না। এতে বোঝা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর ওপর খালেদা জিয়া ও বিএনপির কোনও আস্থা নেই। সেনাবাহিনীর চিকিৎসকদের ওপরেও আস্থা নেই।’

ড. হাছান মাহমুদের ভাষ্য, “এতদিন আগামী সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে এসেছে তারা। আমাদের সাধারণ সম্পাদক (ওবায়দুল কাদের) যখন বললেন, ‘নির্বাচন কমিশন সেনা মোতায়েন প্রয়োজন মনে করলে সরকার সেই বিষয়ে পদক্ষেপ নেবে।’ তখন আবার বিএনপি বললো, ‘আওয়ামী লীগ কেন এর পক্ষে বলছে?’ তখনও তাদের মনে সন্দেহ! সত্যি বলতে তারা খেই হারিয়ে ফেলেছে।”

বিএনপি নেতাদের ভারত সফর প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, “ভারতে গিয়ে তারা বললেন, আমাদের এতদিনের পলিসি ভুল ছিল। ভারতের পক্ষ থেকে বলা হলো, ‘আপনাদের সঙ্গে তো জঙ্গিরা আছে, জামায়াতে ইসলামী আছে।’ এ নিয়ে বিএনপির কোনও বক্তব্য নেই। তারা ভারত থেকে এসে চুপসে গেছে। তাই বিএনপির প্রতি আমার আহ্বান, নির্বাচনকে সামনে রেখে নিজেদের রাজনীতিকে খালেদা জিয়ার অসুস্থতা থেকে বের করে নিয়ে আসুন।”

/এসও/জেএইচ/
সম্পর্কিত
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
শেখ হাসিনার অনুপস্থিতিতে আ.লীগের নেতৃত্ব দেবেন কে
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
শিশু হঠাৎ খেতে চাইছে না? জিভে সাদা দাগ দেখলে সতর্ক
শিশু হঠাৎ খেতে চাইছে না? জিভে সাদা দাগ দেখলে সতর্ক
বায়ুদূষণে বিশ্বজুড়ে ষষ্ঠ স্থানে ঢাকা, শীর্ষে কুচিং
বায়ুদূষণে বিশ্বজুড়ে ষষ্ঠ স্থানে ঢাকা, শীর্ষে কুচিং
আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত, বাড়ছে বাংলাদেশের সীমান্ত ঝুঁকি
আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত, বাড়ছে বাংলাদেশের সীমান্ত ঝুঁকি
পুঠিয়ার প্রাচীন মন্দিরপল্লিতে অনন্য স্থাপত্যের বড় আহ্নিক মন্দির
পুঠিয়ার প্রাচীন মন্দিরপল্লিতে অনন্য স্থাপত্যের বড় আহ্নিক মন্দির
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ