শেখ হাসিনা বিশেষ বার্তা দেবেন ২৩ জুন

পাভেল হায়দার চৌধুরী
১৯ জুন ২০১৮, ১৫:৩৪আপডেট : ১৯ জুন ২০১৮, ১৯:৪৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশের নেতাকর্মীদের বিশেষ বার্তা দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য আগামী ২৩ জুন বিশেষ বর্ধিত সভা ডাকা হয়েছে। ওইদিন সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। তাই ওইদিন রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করা হবে। বিশেষ সভা আহ্বানের এটিও আরেকটি উপলক্ষ।

এছাড়া সারাদেশে নেতাকর্মীদের বিশেষভাবে সতর্ক থাকা, জনসংযোগ অব্যাহত রাখা, ঘরে বসে না থেকে মাঠে-ময়দানে যাওয়া, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো বেশি করে প্রচারে করতে নেতাদের এই সভায় নির্দেশ দেওয়া হবে বলে জানা গেছে।

আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বলেছেন, ‘সাধারণত এ ধরনের সভায় বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হয়। এটি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ভারী সভা। আওয়ামী লীগের বর্তমান কমিটি নির্বাচিত হওয়ার পরে এটি দ্বিতীয় বিশেষ বর্ধিত সভা। এর আগে গত বছর ২০ মে গণভবনে আরেকটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।’

মঙ্গলবার (১৯ জুন) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে এই সভা ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বডুয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘২৩ জুন সকাল ১১টায় গণভবনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ওইদিন সর্বস্তরের নেতাদের নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ও উদ্বোধন করা হবে।’

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশেষ এই বর্ধিত সভা কেন ডাকা হয়েছে এখনও সেই সম্পর্কে কিছু জানি না। তবে সাধারণত বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়লে বিশেষ বর্ধিত সভা ডাকা হয়।’

জানা গেছে—এই বিশেষ সভায় থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সব নেতা, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটির সদস্য, সারাদেশের জেলা-উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, সব সংসদ সদস্য ও দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেলসহ গ্রেফতার ২
স্থানীয় নির্বাচন তো দূরের কথা, কর্মসূচিতেও অংশ নেওয়ার অধিকার নেই আ.লীগের: প্রতিমন্ত্রী
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ কর্মী আটক
সর্বশেষ খবর
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা