সিটি নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ মিথ্যা: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৮, ১২:৪৪আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৭:৪১

মাহবুবউল আলম হানিফ তিন সিটি নির্বাচনে এজেন্ট বের করে দেওয়া নিয়ে বিএনপি যে অভিযোগ করেছে তা মিথ্যা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, ‘এটা বিএনপির পুরনো অভ্যাস। পরাজয়ের শঙ্কা থেকেই বিএনপি এমন অভিযোগ করছে।’

সোমবার (৩০ জুলাই) দুপুরে দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।  

হানিফ বলেন, ‘নির্বাচন উৎসবমুখর পরিবেশে হচ্ছে। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও অপ্রীতিকর পরিস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। বিএনপি সুনির্দিষ্ট প্রমাণ দিক কোন কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করা হয়েছে। নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি এমন অভিযোগ করছে।’

তিনি আরও জানান, ‘বরিশালের দুটি কেন্দ্র থেকে আওয়ামী লীগের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহামুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। 

/পিএইচএস /এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
নদী থেকে উদ্ধার লাশ আ.লীগ নেতার বলে প্রচার, পুলিশের সতর্কবার্তা
সর্বশেষ খবর
ভারতকে কেন ধন্যবাদ জানালো ইরান
ভারতকে কেন ধন্যবাদ জানালো ইরান
প্রধানমন্ত্রীকে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণের  আমন্ত্রণ
প্রধানমন্ত্রীকে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণের  আমন্ত্রণ
ছোটোগল্প নয়, উপন্যাসেই ফকনারের আসল দীপ্তি : হামীম কামরুল হক 
ছোটোগল্প নয়, উপন্যাসেই ফকনারের আসল দীপ্তি : হামীম কামরুল হক 
ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডসে সোনা জিতলো কমিউনিটি ব্যাংক
ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডসে সোনা জিতলো কমিউনিটি ব্যাংক
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান