রাজশাহী ও বরিশাল সিটি নির্বাচন প্রত্যাখ্যান করেছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৮, ১২:৪১আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৫:৩০

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারচুপির অভিযোগ এনে রাজশাহী ও বরিশাল সিটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। এই দুই সিটিতে পুনরায় নির্বাচনের দাবিতে এবং কারচুপির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার (২ আগস্ট) সারাদেশের মহানগরীগুলোতে প্রতিবাদ সমাবেশেরও ঘোষণা দিয়েছে দলটি।

মঙ্গলবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘রাজশাহী ও বরিশালের সিটি নির্বাচনে সীমাহীন কারচুপি হয়েছে। এজন্য আমরা এই দুই সিটির নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। একই সঙ্গে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি। সিলেট সিটি নির্বাচন সুষ্ঠু হলে আমাদের দলের মেয়র প্রার্থী আরিফুল হক লক্ষাধিক ভোটে জয়লাভ করতো। একইভাবে বরিশাল এবং রাজশাহীতে সুষ্ঠুভাবে নির্বাচন হলে আমাদের দলের প্রার্থীরা লক্ষাধিক ভোটে জয়লাভ করতো। নির্বাচন কারচুপি ও পুনরায় নির্বাচনের দাবিতে আগামী বৃহস্পতিবার সারাদেশের মহানগরে প্রতিবাদ সমাবেশ করা হবে।’

এ সময় তিনি তিন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় যেতে পারবে না। এজন্য প্রশাসনকে ব্যবহার করে আবারও ৫ জানুয়ারির মতো একতরফা নির্বাচন করে তারা ক্ষমতায় যেতে চায়।

আওয়ামী লীগ ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে, যারা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে। একই সঙ্গে এই নির্বাচন কমিশনকে পুনর্গঠন ও নতুনভাবে গঠন করতে হবে। পাশাপাশি নির্বাচনের আগে সংসদ ভেঙে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি দিতে হবে।’

আরও পড়ুন- তিন সিটির ফল প্রত্যাখ্যান করছে বিএনপি, আসতে পারে কর্মসূচি

/এএইচআর/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
সর্বশেষ খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান