তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপির নীতি-নির্ধারকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৮, ১১:৪০আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১১:৪৫

বিএনপি আগামী জাতীয় নির্বাচন ও কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের কৌশল নিয়ে তৃণমূল নেতাদের মতামত নিতে বৈঠকে বসেছেন দলটির নীতি-নির্ধারকরা।

শুক্রবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, বৈঠকে রংপুর ও রাজশাহী বিভাগের জেলার নেতারা অংশ নিয়েছেন।

বিএনপির সূত্র জানায়, আগামী নির্বাচন নিয়ে জেলার নেতাদের মতামত নেওয়া হবে। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের কাছ থেকে দলের সাংগঠনিক অবস্থা ও দলের মধ্যে কোন্দল আছে কিনা এবং আগামীতে কি ধরনের আন্দোলনের কর্মসূচি চায়— এসব বিষয়ে মতামত নেওয়া হবে। পরবর্তীতে দলের স্থায়ী কমিটির বৈঠক করে সেই অনুযায়ী করণীয় নির্ধারণ করা হবে।

বৈঠকে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মইন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহদুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী,সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

/এএইচআর/এনআই/
সম্পর্কিত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
কিশোরকে পিটিয়ে অন্ধ করে দেওয়ার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
এমপি হওয়ার পর আপনার সফটওয়্যার মাথাটা কি ধ্বংস হয়ে গেলো, এখনও নির্যাতিত হচ্ছি
সর্বশেষ খবর
আলোচিত চার খুনের পর রায়পুর থানার ওসি বদলি
আলোচিত চার খুনের পর রায়পুর থানার ওসি বদলি
কিয়েভে রাশিয়ার ‘সবচেয়ে বড়’ হামলা, নিহত ২৭
কিয়েভে রাশিয়ার ‘সবচেয়ে বড়’ হামলা, নিহত ২৭
ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে একজন জীবিত উদ্ধার
ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে একজন জীবিত উদ্ধার
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৬)
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ